চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের উপস্থাপনায় এবারও সূচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2025
in বিনোদন
A A
আন্তর্জাতিক ফিল্ম উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা উঠলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবে টানা চার বারের মতো মর্যাদাপূর্ণ এই আসরের উপস্থাপনা করছেন এসময়ের জনপ্রিয় উপস্থাপক সাদিয়া রশ্নি সূচনা।

২০তম আসর দিয়ে শুরু হয় এই ফেস্টিভ্যালের সাথে সূচনার যাত্রা। এই আসরেই পর্যায়ক্রমে সূচনা মঞ্চ ভাগাভাগি করেন বিশ্বখ্যাত ইরানী নির্মাতা মাজিদ মাজিদি, ওপার বাংলার বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, শর্মিলা ঠাকুর, মমতা শঙ্কর, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মূখার্জী প্রমূখদের মতো গুণী ব্যক্তিত্বদের সাথে।

সময়ের সাথে সাথে মঞ্চে সাবলীল হয়েছেন সূচনা। আর তার সাথে সাথে কাজের সুযোগ হয়েছে বাংলাদেশের প্রায় বেশিরভাগ ব্র‍্যান্ডের সাথে। সভা, সেমিনার, কনসার্ট বা জাতীয় ও আন্তর্জাতিক নানান আয়োজনে তাই সূচনার সরব উপস্থিতি।

টেলিভিশনে ও মঞ্চে সমান ব্যস্ত এই উপস্থাপক উপস্থাপনার পাশাপাশি জাতিসংঘের সাথে কর্মরত আছেন জাতীয় পরামর্শক হিসেবেও। সেখানে জনসচেতনতামূলক কন্টেন্ট নির্মাণেও “ওয়াক দ্য টক” পডকাস্টেও তার ব্যক্তিত্ব ও উপস্থিতি সমানভাবে হয়েছে প্রশংসিত।

বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন সূচনা। মোস্তফা সরয়ার ফারুকী, আপন আহসানদের মতো গুণী নির্মাতাদের ডিরেকশনে কাজের সুযোগও মিলেছে সেখানে। শিগগির আসছে অমিতাভ রেজা চৌধুরীর ডিরেকশনে নতুন একটি বিজ্ঞাপন।

স্নাতকজীবনে ২০২০ সালে একটি টিভি অনুষ্ঠানে “চায়না বাংলাদেশ ইয়ুথ ক্যাম্প” এর অনুভূতির কথা অতিথি হয়ে জানাতে এসে, সেই অনু্ষ্ঠানেই উপস্থাপক হবার প্রস্তাব পান সূচনা। সেসময় গ্রাজুয়েশন শেষ না হওয়ায় কিছুদিন সময় নেন। অতঃপর ২০২১ এর মার্চে সেই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে যুক্ত হোন। গেস্ট থেকে হোস্ট হওয়া সূচনা পরবর্তীতে উপস্থাপক হিসেবে নিজের পরিচয় গড়তে খুব বেশি সময় নেননি। স্পষ্ট উচ্চারণ, নান্দনিক পরিবেশনা, বিচক্ষণতা ও পরিশ্রম দিয়ে সদর্পে এগিয়ে গেছেন।

বরাবরের মতো এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র দেখানো হবে।

Tags: ডিআইএফএফঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসিনেমা
Previous Post

আওয়ামী সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে: জামায়াত আমীর

Next Post

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে

Next Post
অগ্নিনির্বাপণ কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার প্রধানমন্ত্রীর প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করলেন অনিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT