চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 23, মে 2026
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আকাশের নিচে স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে আবারও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (২৩ মে) শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুর রহমান খাদিজা ইয়াসমিন বিথিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, মামলার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। এসময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর প্রগতি সরণি এলাকায় কোটা আন্দোলনের সমর্থনে বের হওয়া একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সশস্ত্র হামলায় সোহেলী তামান্না গুরুতর আহত হন। গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।

পরে ভুক্তভোগী সোহেলী তামান্না বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে খাদিজা ইয়াসমিন বিথির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হয়ে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

Tags: খাদিজাগ্রেপ্তারসুব্রত বাইন
Previous Post

ঈদে চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার

Next Post

হামের টিকা যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের টিকা যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্দ্রেস ইনিয়েস্তা ফুটবল থেকে অবসর নেওয়ার পর আবারও ফিরছেন খেলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ফুটবলে ফিরছেন আন্দ্রেস ইনিয়েস্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT