চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

সুমন রায় by সুমন রায়
4:38 অপরাহ্ন 26, নভেম্বর 2022
in জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে পুলিশের এসআই এর ছবি, পুলিশ uniform পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচরে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঢাকার ডেমরা থানার একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর সত্যতা নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা।

নিহত উপপরিদর্শক সবুজ আহমেদ (৩০) নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি ঢাকার ডেমরা থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আজ সকালে ডেমরা থানা থেকে বেরিয়ে সবুজ আহমেদ মোটরসাইকেলে করে নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর এলাকার নিজ বাড়িতে আসছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় পৌঁছার পর সামনে থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন আমিনুল হক জানান, উপপরিদর্শক সবুজ আহমেদ আমার ভাগ্নিজামাই ছিলেন। তার এক বছর বয়সী একটি মেয়ে আছে। এই দুর্ঘটনায় এইটুকু মেয়েটি এতিম হয়ে গেল। তার লাশ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছি। সেটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার ওই উপপরিদর্শককে ঢাকায় নেওয়া হয়েছে বলে জেনেছি, তবে পরে কী হয়েছে তা জানা নেই। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, উপপরিদর্শক সবুজের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। বিনা ময়নাতদন্তে তার লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে আমরা তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করব।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

আর্জেন্টিনার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই

Next Post

নিরবকে পেয়ে ‘সৌভাগ্যবান’ ভাবছেন আরিয়ানা

Next Post
নিরবকে পেয়ে আরিয়ানা সৌভাগ্যবান মনে করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরবকে পেয়ে ‘সৌভাগ্যবান’ ভাবছেন আরিয়ানা

বরুণের সিনেমার পোস্টার, ফাঁসের দৃশ্যের সঙ্গে আগুনের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস বরুণের সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT