চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরস্বতী পূজায় শিক্ষার্থীদের বিদ্যা দেবীর আরাধনা

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
8:27 পূর্বাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in জনপদ, মৌলভীবাজার
A A
শিক্ষার্থীরা সরস্বতী পূজায় বিদ্যা দেবীর আরাধনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতন শাস্ত্র মতে, মাঘ মাসের পঞ্চমী তিথির শুক্লপ‌ক্ষে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন বিদ্যা দেবীর আরাধনা।

শ্রীমঙ্গলের সবুজবাগে লালবাগ যুব কিশোর সংঘ এবার ধান দিয়ে ব্যতিক্রমী সরস্বতী প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছেন উদয় পাল ও গৌর পাল। ২১ ফুট উঁচু এ ধানের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় একমাস।

প্রতিমা তৈরির কারিগর উদয় পাল ও গৌর পাল জা‌নিয়েছেন, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। মানুষের প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।

শেষ সময় পর্যন্ত কমলগঞ্জেও দেখা গেছে, শেষ মুহূর্তে দিন-রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এ পূজা হিন্দুধর্মবালম্বীদের ঘরে ঘরেও করা হয়।

শ্রীমঙ্গল-কমলগঞ্জের বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও পরম যুব সংঘ, পল্লী সংঘ, দেবীদূত ছাত্র প‌রিষদ, দেবাঙ্গন ছাত্র প‌রিষদ আয়োজন করেছে বিশেষ সাংস্কৃ‌তিক অনুষ্ঠানমালা। এতে অংশ নিচ্ছেন শিল্পী ও সাংস্কৃ‌তিক সংগঠন।

কমলগ‌ঞ্জের জবলারপাড় গ্রামের প্রতিমা শিল্পী বিলাশ কুমার সিংহ বলেছেন, শীত উপেক্ষা করে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত প্রতিমা তৈরি করায় ব্যস্ত সময় পার করেছেন তারা। সরস্বতী দেবীর প্রতিটি প্রতিমা সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে প্রতিটা জিনিষের দাম কম ছিল, এখন দাম বাড়ছেই শুধু। তাই একটু দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে প্রতিমা শিল্পী বিলাশ কুমার সিংহর মেয়ে অনুরাধা সিনহা তার বাবাকে সাহায্য করেছেন প্রতিমা তৈরীতে। এ‌টিও তাদের আরাধনার অংশ।

দেবী সরস্বতী পূজার মধ‌্য দিয়ে জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার প্রকাশ হোক এই প্রার্থনা করছেন ভক্ত‌রা।

Tags: সরস্বতী পূজা
Previous Post

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২.১৯ বিলিয়ন ডলার

Next Post

নানা আয়োজনে সারাদেশে সরস্বতী পূজা

Next Post
সরস্বতী দেবীর সুন্দর ছবি, বসন্তের পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা আয়োজনে সারাদেশে সরস্বতী পূজা

প্রেস সচিব সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে 'ডাস্টবিন' পোস্টের সমালোচনার জবাবে যা বললেন প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT