চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০৯ থেকে এপর্যন্ত বহু হত্যার বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
4:14 অপরাহ্ন 15, আগস্ট 2024
in শিক্ষা
A A
বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ, হাজারো মানুষ রাস্তায় প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশে বহু মানুষ হত্যার বিচার দাবি করেছে তারা।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সমবেত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরবর্তীতে সেখান থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সমবেত হয়।

মিছিলে শিক্ষার্থীরা শ্লোগান দেয়, জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, গোপালগঞ্জের গোলাপী আর কতকাল জ্বালাবি, আয়না ঘরের আয়না বিবি আর কতকাল জ্বালাবি, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, একটা একটা লীগ ধর, ধরে ধরে সাইজ কর, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশে বহু মানুষ হত্যা, নির্যাতনের শিকার হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, ২০১৮ সালের কোটা আন্দোলন, আয়না ঘরের নির্যাতন শেষে এইবারে এসে স্বৈরাচারের সম্পূর্ণ রূপ দেখিয়েছে হাসিনা। হাজার হাজার মানুষের রক্তে খুনি হাসিনার হাত রঞ্জিত। সে যেখানেই পালিয়ে থাকুক না কেন আমরা তাকে টেনে বের করে এসে বিচারের মুখোমুখি করবো।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ১৫ আগস্টের সুযোগ নিয়ে চব্বিশের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়৷ ওই স্বৈরাচারী সরকার দলীয়করণ করে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের নিয়ে আসা হয়েছে। আপনারাও একই কাজ করলে আপনাদেরও নামিয়ে দেওয়া হবে। আমরা চোখ কান খোলা রেখে স্বৈরাচারীর দোসরদের মোকাবেলা করতে চাই।

 

Tags: ইসলামী বিশ্ববিদ্যালশিক্ষার্থীদের বিক্ষোভ
Previous Post

এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, নতুন সূচি প্রকাশ

Next Post

হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

Next Post
তথ্য প্রযুক্তি উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

নোয়াখালীর শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী মার্চ পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'মার্চ ফর জাষ্টিস' পালন করছে নোয়াখালীর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT