চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থী সেজে প্রেমের প্রতারণা, ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা আদায়

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
9:57 অপরাহ্ন 03, মে 2024
in চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ও মূল গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজে প্রেমের ফাঁদে ফেলে মানসিক নির্যাতন ও প্রতারণার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে দশটার সময় ক্যাম্পাসের জিরো পয়েন্টে এই লাঞ্ছনার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাহায্যের জন্য চিৎকার করলে উদ্ধার করতে আসা কিছু শিক্ষার্থী তাকে পাকড়াও ও জেরা করে এবং পুলিশের হাতে তুলে দেয়।

অভিযুক্ত মো. নাজিম উদ্দিন ওরফে আরেফিন কাব্য (৩০), পিতা আবুল বাহার। সহকারী প্রক্টর লিটন মিত্রের কাছে মাস্টার্সে অধ্যয়নরত ওই শিক্ষার্থীকে ভালোবাসার প্রমাণ হিসেবে গায়ে কাটা-ছেঁড়া, মাথা ন্যাড়া করে ফেলতে বাধ্য করার পাশাপাশি ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অংকের অর্থ আদায়ের স্বীকারোক্তি দিয়েছে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে জানান, ছেলেটি মিথ্যা পরিচয় দিয়ে আমার সাথে সম্পর্ক গড়ে। প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয় সে। পরে আকিজ কোম্পানির চাকরি করছে বলে জানায়। এরপর এনএসআই সদস্য হিসেবে নিয়োগ পেয়েছে বলে জানায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শরীরের বিভিন্ন অংশে কাটা-ছেঁড়া করার শর্ত দিতো। নানা সময়ে সমস্যা দেখিয়ে এক লাখ টাকা নিয়েছে আমার কাছ থেকে। অনেক সময় আমাকে অনুনয়-বিনয় করেও দুই মিনিটের জন্য দেখা করার জন্য শর্ত দিতো সে। নির্দিষ্ট একটি সময়ের মধ্যে চুল ফেলে দেওয়া, সবাইকে সবকিছু বলে দেওয়াসহ রুমমেটদের সাথেও সম্পর্ক ছেদ করতে বলেছে আমাকে। ও যে প্রতারক তা আমি এক বন্ধুর মাধ্যমে পরে জানতে পারি এবং একে একে সব তথ্য জোগাড় করি আমি। আমি এখন মামলা করবো।

চবি সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘রাত প্রায় তিনটা-সাড়ে তিনিটার দিকে আমাদের কাছে তথ্য আসে। আমরা জানতে পারি সে বহিরাগত ও এরকম আরও নানা অপরাধের সাথে জড়িত। মেয়েটিকে নানাভাবে নির্যাতন ও ব্ল্যাকমেইল করেছে। আমরা তার স্বীকারোক্তি নিয়েছি এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি। মেয়েটির পরিবার মামলা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।’

প্রক্টরকে এ সম্পর্কে অবগত করেন নাট্যকলা বিভাগের ১৪-১৫ সেশনের শিক্ষার্থী মাহফুজুল হুদা লোটাস।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গতকাল আরেফিন কাব্য আমাকে এসে বলেন তাকে কয়েকটি ছেলে মারতে চাইছে। ওদের জিজ্ঞেস করলে জানতে পারি ও কি কি করেছে। তখন ওকে আরও প্রশ্ন করতে থাকি এবং তার আরও অনেক কুকীর্তি সামনে আসতে থাকে।’

তিনি আরও জানান, ‘ও মেয়েটির সারা গায়ে দাগ ফেলে দিয়েছে পরোক্ষভাবে নির্যাতন করে। মেয়েটিকে সে গায়ের নানা অংশে, গোপনাঙ্গে কাটাছেঁড়া কর‍তে বাধ্য করেছে বলে জানতে পারি। হাতে-কাঁধে বিভৎস দাগগুলোও দেখেছি। ও এখানকার ছাত্র না, মিথ্যে পরিচয় দিয়ে এতদিন প্রতারণা করছে। প্রায় দেড় থেকে দুই লাখ টাকা নিয়েছে। ওর ফোনে অনেক ছবি ও ভিডিও ছিল। একাধিক মেয়ের সাথে সে প্রতারণার মাধ্যমে সম্পর্ক গড়েছিল।’

আজ শুক্রবার (৩ মে) ভুক্তভোগী শিক্ষার্থী মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

ইসরাইলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল তুরস্ক

Next Post

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যুর ৭৮ দিন পর পৌঁছলো ৫ বাংলাদেশির লাশ

Next Post
নৌকাডুবির পর বাংলাদেশির লাশ উদ্ধার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যুর ৭৮ দিন পর পৌঁছলো ৫ বাংলাদেশির লাশ

বিশ্ববিদ্যালয়ে হাঁটতে শেখা মীমের ছবি, শিক্ষার্থীর স্বপ্নের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্ম থেকেই হাঁটতে না পারা মীমের বিশ্ববিদ্যালয় জয়ের স্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT