চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
5:49 অপরাহ্ন 11, জুলাই 2024
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের বাধা উপেক্ষা করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪ টার সময় এ ঘটনা ঘটেছে।

বিকেল পৌনে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়ক হয়ে প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যের বাধার মুখে পড়ে।

এসময়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করতে অনুরোধ করলে নাকচ করে দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা প্রধান ফটক ভেঙ্গে সড়কে অবস্থান নেয়। প্রায় দুই শতাধিক পুলিশ এসময় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে মিছিল করতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক) মো. আব্দুল্লাহিল কাফি বলেন, যেহেতু উচ্চ আদালত ইতোমধ্যে চাকরিতে ২০১৮ সালের পরিপত্র জারি ঘোষণা করেছে তাই শিক্ষার্থীদের আমরা অনুরোধ করেছি তারা যেন মহাসড়ক অবরোধ না করে। কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমরা এখানে অবস্থান নিয়েছি যেন শিক্ষার্থীরা মহাসড়কে জনদুর্ভোগ তৈরি করতে না পারে। অবরোধ উঠানোর জন্য যা করার দরকার আমরা তা করবো।

Tags: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান, ছড়িয়েছে উত্তেজনা

Next Post

ধনুক দিয়ে বিবিসি’র সাংবাদিকের স্ত্রী-সন্তানদের হত্যা

Next Post
প্রেমময় দম্পতি outdoor setting এ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনুক দিয়ে বিবিসি'র সাংবাদিকের স্ত্রী-সন্তানদের হত্যা

স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের গুরুত্ব বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া সরকারের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT