চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরণ অনশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
11:14 অপরাহ্ন 04, নভেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলদারীদের উচ্ছেদ এবং বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। বরাদ্দকৃত ২৫ টি রুম চেয়ে এই অনশন করেন তারা।

সোমবার ৪ নভেম্বর বিকাল সাড়ে ৩ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করা অনশন কর্মসূচী এখনও চলমান রয়েছে। এতে ১৫ জনের বেশি অনশনকারী এবং চারুকলা বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান করছে।

অনশনকারী এক শিক্ষার্থী বলেন, আমাদের জন্য যে রুমগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো ফোকলোর এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ব্যবহার করছে। রুমগুলো তারা দখল করে আছে। এই বিষয়ে কথা বলতে আমরা প্রশাসনের দারস্থ হয়েছি। এতে আমরা কোনো ফলাফল পাইনি। পরে আমরা আন্দোলনের চরম পর্যায়ে পৌছে অনশন করতে বাধ্য হয়েছি। প্রশাসন যতদিন পর্যন্ত এর সুরাহা না করবে ততদিন পর্যন্ত আমরা অনশন করে যাবো।

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। কারণ কর্তৃপক্ষ থেকে বিভাগের জন্য বরাদ্দকৃত কক্ষেই তারা উঠতে চাচ্ছে। তবে বিশৃঙ্খল পরিস্থিতির যেন সৃষ্টি না হয়, শিক্ষক ও প্রশাসনের সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন। কাল উপাচার্যের সাথে বসে প্রথম আলোচনা হবে এই সংকট নিয়ে।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি আতিফা কাফি বলেন, উপাচার্য স্যার কক্ষগুলো বণ্টনের জন্য আমাদের পরামর্শ দিয়েছেন। আমরা প্রশাসনের বাহিরের কেউ না। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে ব্যবস্থা নেওয়া হবে। খুব দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন উপাচার্য স্যার।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা আগামীকাল উপাচার্য স্যারের সাথে বসে আলাপ করে সমাধান দেওয়ার আশ্বাস দিয়েছি শিক্ষার্থীদের।

ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, রবীন্দ্র নজরুল কলা ভবনের রুম বণ্টনের দায়িত্বে ছিলেন কলা অনুষদের ডিন। তিনি বর্তমানে ক্যাম্পাসে নেই। তিনি ফিরলে তিন বিভাগের সভাপতি ও প্রক্টরিয়াল বডির সাথে বসে যৌক্তিক সমাধানের ব্যবস্থা করা হবে।

Tags: অনশনইবিচারুকলা
Previous Post

কমেছে স্বর্ণের দাম

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Next Post
রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিএনপি নেতা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT