চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রক্টরকে স্মারকলিপি

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
6:37 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন, ট্রেন ও গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাসুদ নামে এক  শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার ২০ অক্টোবর শিক্ষার্থীরা চবি প্রক্টরের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের হামলার ভুক্তভোগী দর্শন বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী মো. মাসুদসহ বিভাগের অনেক শিক্ষার্থী সেসময় উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, মো. মাসুদের ওপর হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা এই ঘটনার দ্রুত বিচার ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এজন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এগুলো হলো, সোহরাওয়ার্দী হল মোড় সংলগ্ন সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়াতে হবে। এরকম হামলার ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য মনিটরিং, পুলিশি টহল বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। ভুক্তভোগী মাসুদকে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য পরামর্শ দিতে হবে।

এ বিষয়ে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, মাসুদের ওপর হামলার ঘটনা আমরা খতিয়ে দেখব। আমাদের তদন্ত কমিটি এ ধরনের হামলার ঘটনার গুরুত্বের সাথে তদন্ত করবে।

এর আগে ১০ অক্টোবর ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ার পাশের রাস্তায় লালপাহাড়ের কাছে মো. মাসুদকে ১০-১২ জন মুখোশধারী ব্যক্তি আক্রমণ করে। অতর্কিত এই হামলায় মাসুদ আহত হন। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিশ্ববিদ্যালয় হলে থাকার দায়ে তাকে এভাবে আক্রমণ করা হয়েছে। শুধু অর্থনৈতিক সমস্যার কারণে তিনি এভাবে হলে থাকতে বাধ্য হয়েছিলেন।

তিনি আরও জানান, আমার মতো আরও অনেক শিক্ষার্থী হলে থাকতে বাধ্য হয়েছেন। রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় হলে থাকা লেগেছে এটা তো আমার দোষ না। আমি তো ছাত্র আন্দোলনও করেছি।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্মারকলিপি
Previous Post

হত্যা চেষ্টা মামলায় আগাম জামিন চেয়েছেন জেড আই খান পান্না

Next Post

শাকিবের কোম্পানিতে যুক্ত হলেন নায়ক সিয়াম

Next Post
নায়ক সিয়াম ও শাকিব খান সাক্ষাৎকারে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের কোম্পানিতে যুক্ত হলেন নায়ক সিয়াম

নেতানিয়াহুর বাড়ির কাছে ড্রোন হামলার দৃশ্য, ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT