চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্য নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
1:16 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসি নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা৷ উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ইবি শিক্ষার্থীরা। গত শুক্রবার বিকেলে এবং গতকাল শনিবার সকালেও আন্দোলন করেছে তারা।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে ক্যাম্পাসের ঐতিহাসিক বটতলার প্রাঙ্গণে সমবেত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবন, প্রতিটি আবাসিক হল, বিভিন্ন ফ্যাকাল্টি ও ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে যেয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করে তারা৷

এসময় শিক্ষার্থীদের হাতে ‘সংস্কারমনা ভিসি চাই; বিশ্বমানের ভিসি চাই’, ‘শিক্ষার্থীবান্ধব ভিসি চাই’; ‘সৎ ও সাহসী ভিসি চাই’; ‘ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই’; ‘ক্লিন ইমেজের ভিসি চাই’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড ফেস্টুন দেখা যায়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর, নাহিদ হাসান, তানভীর মন্ডল, সায়েম আহমেদ সহ কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের আজ রাস্তায় আন্দোলনে না থেকে পড়ার টেবিলে থাকার কথা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়ে ক্লাস-পরীক্ষা চালু হলেও ইবি এখনো পিছিয়ে রয়েছে। আমরা বারংবার আহ্বান জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ভিসি না থাকায় আমাদের সশরীরে ক্লাস-পরীক্ষা চালু করা যাচ্ছে না। অতিসত্বর ভিসি দেওয়া না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোন এক অজানা কারণে আমাদের ভিসি দেওয়া হচ্ছে না। আমরা অতি দ্রুত ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন সৎ যোগ্য ও ক্লিন ইমেজের ভিসি চাই। যদি অতীতের মধ্যে কোন দুর্নীতিবাজ কে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে ঢুকতে দেবে না। আমাদের আল্টিমেটামের আজকে শেষ দিন। আমরা আজকের দিনটা দেখে আজকের মধ্যে ভিসি না দিলে আমরা চুড়ান্ত আন্দোলনে যেতে চাই।

প্রসঙ্গত, ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে ৮ আগস্ট একযোগে পদত্যাগ করেন ইবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হলেও ইবিতে না হওয়ায় ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

Tags: কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
Previous Post

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

Next Post

আশুলিয়ায় পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে

Next Post
আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিকরা কাজের জন্য আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন-মোদি বৈঠকে গুরুত্ব পেয়েছে যে বিষয়গুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT