চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই দিয়ে হোমওয়ার্ক দ্রুত হলেও পরীক্ষায় পিছিয়ে শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি মাসে নতুন শিক্ষাবর্ষে বিশ্বজুড়ে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব দ্রুত হোমওয়ার্ক শেষ করছে। কিন্তু প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে প্রকৃত শিক্ষণ ব্যাহত হওয়ায় তারা মাসিক ও ভর্তি পরীক্ষায় পিছিয়ে পড়ছে।

বুধবার ২ সেপ্টেম্বর তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার ঘটেছে। কোটি কোটি শিক্ষার্থী স্কুলে ফিরলেও এআই তাদের শেখার প্রক্রিয়া বদলে দিয়েছে। হোমওয়ার্কের মূল উদ্দেশ্য নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন করে ভাবছেন।

ছবি: সংগৃহীত

বিষয়টি খতিয়ে দেখতে স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড স্ট্রমবার্গ,  হংকং বিশ্ববিদ্যালয়ের ভিক্টর লেই ও ইয়ানহুই  একটি বড় গবেষণা চালান। তারা চীনের ২৭ হাজার শিক্ষার্থীকে ৩০ মাস পর্যবেক্ষণ করেন।

গবেষণায় নয়টি বিষয়ের হোমওয়ার্ক ও পরীক্ষার তথ্য যুক্ত করা হয়। এতে দেখা যায় জেনারেটিভ এআই ব্যবহারের পর শিক্ষার্থীদের হোমওয়ার্কের স্কোর ১৮ শতাংশ বেড়েছে। প্রতিটি অ্যাসাইনমেন্টে তাদের ব্যয় করা সময় প্রায় ৩০ শতাংশ কমে যায়।

শিক্ষার্থীদের কাজ শেষ করার গড় সময় ৬৪ মিনিট থেকে ৪৫ মিনিটে নেমে আসে। কিন্তু এআই ছাড়া মাসিক পরীক্ষায় বসলে তাদের স্কোর ২০ শতাংশ কমে যায়। মাত্র ছয় মাসের মধ্যে ফলাফলে এই মারাত্মক অবনতি দেখা যায়।

গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষাতেও শিক্ষার্থীদের পারফরম্যান্স দীর্ঘমেয়াদে হ্রাস পেয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাও ঠিক একই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে। সংস্থাটি ডিজিটাল এডুকেশন আউটলুক ২০২৬ প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয় এআই সাময়িক কর্মক্ষমতা বাড়ালেও প্রকৃত জ্ঞান একদমই বাড়ায় না। কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কাজ দিলে শেখার ক্ষেত্রে কোনো প্রকৃত অগ্রগতি হয় না। গবেষক দ্রাগান গাসেভিচ একে চিন্তনসচেতন অলসতা বলে আখ্যা দিয়েছেন।

শিক্ষার্থীরা কীভাবে প্রযুক্তি ব্যবহার করছে সেটিই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভোডাফোন ফাউন্ডেশনের জন্য ইপসোস ইউরোপের সাতটি দেশে একটি বড় সমীক্ষা চালায়। এতে ১২ থেকে ১৭ বছর বয়সী ৭ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সমীক্ষায় দেখা যায় ৫৬ শতাংশ শিক্ষার্থী তথ্য সংগ্রহ করতে এআই ব্যবহার করে। ৪৫ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন জটিল ধারণা বুঝতে এর সাহায্য নেয়। তবে ৩১ শতাংশ শিক্ষার্থী সম্পূর্ণ সমাধানের জন্য এটি কাজে লাগায়।

শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে এআই এখন আর শুধু পড়ার মাধ্যম নেই। এটি তাৎক্ষণিক সাহায্য ও সহজে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠছে।

যুক্তরাজ্যের স্নাতক পর্যায়ের এক হাজার ৫৪ জন শিক্ষার্থীর ওপর আরেকটি সমীক্ষা চালানো হয়।

সমীক্ষায় ৪৯ শতাংশ শিক্ষার্থী জানায় এআই তাদের জীবন উন্নত করেছে। এতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের একাকীত্ব নিয়েও প্রশ্ন করা হয়েছিল। ৫৯ শতাংশ শিক্ষার্থী জানায় এআই তাদের একাকীত্বে কোনো পরিবর্তন আনেনি।

তবে ২১ শতাংশ শিক্ষার্থী আগের চেয়ে কম একাকী বোধ করেছে। অন্যদিকে ২০ শতাংশ শিক্ষার্থী আগের চেয়ে বেশি একাকীত্ব অনুভব করেছে বলে জানিয়েছে। বিশ্বের কয়েকটি দেশ এরই মধ্যে এআই গ্রহণে অনেক দূর এগিয়েছে।

চীনে বছরে অন্তত আট ঘণ্টা এআই নির্দেশনা বাধ্যতামূলক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার নিজেদের পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করেছে। তবে প্রযুক্তি সরিয়ে রাখলে মানুষের নিজস্ব জ্ঞান কতটুকু থাকে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Tags: এআইকৃত্রিম বুদ্ধিমত্তাভর্তি পরীক্ষাশিক্ষার্থী
Previous Post

বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার

Next Post

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিদ্যুৎমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫০০০ মার্কিন নাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT