চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগের তল্লাশি

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:45 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় বাসে ছাত্রলীগের তল্লাশি, ছাত্ররা সন্দেহজনকভাবে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্টাফ বাস আটকিয়ে তল্লাশি করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) ও বিএনপিপন্থি কর্মকর্তা আব্দুর রহমান বাবুলকে হেনস্তাও করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরেও স্টাফ বাসে তল্লাশি চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি ওইদিন ক্যাম্পাসের বিভিন্ন সড়কে ও ঢাকা-আরিচা মহাসড়কে শোডাউন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাসের যাত্রীরা জানান, সকাল ৭টায় পরিবহন চত্বরে ঢাকাগামী বাসে প্রথম দফায় তল্লাশি চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় স্টাফদের সাথে থাকা আত্মীয় স্বজনদের বিএনপির সমাবেশে যাচ্ছেন কি না, জানতে চেয়ে জেরা করে তারা। পরে বাসটি সিএন্ডবি এলাকায় পৌঁছালে বাসে অবস্থানরত ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান কয়েকজন লোককে বাসে উঠায়। তারা সবাই বিএনপির মহাসমাবেশে যাওয়ার জন্য উঠে। কিছুক্ষণ পরে বিপিএটিসি’র সামনে ছাত্রলীগ নেতা সাগর সিদ্দিকী ও এনামসহ কয়েকজন বাসটিকে থামিয়ে পুনরায় তল্লাশি করে এবং বিএনপির লোকদেরকে ধাওয়া করতে থাকে। একপর্যায়ে তারা আব্দুর রহমানের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় তারা আব্দুর রহমানকে ধাক্কা দেয় এবং তল্লাশি করে।

এবিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, আমি বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশে যাচ্ছিলাম। সিএন্ডবি এলাকায় যারা বাসে উঠেছিল তারা হাতের ইশারা দেওয়ায় আমি বাস থামাতে বলি। কিন্তু ওদেরকে আমি বাসে উঠাইনি। পরে ছাত্রলীগের কয়েকজন আমাকে তল্লাশি করে ও ধাক্কা দেয়। আমি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তাদের কাছ থেকে এ ধরনের আচরণ আশা করিনি।

তবে ছাত্রলীগের দাবি, বিশ্ববিদ্যালয়ের বাসে কেউ আগ্নেয়াস্ত্র বহন করছে কিনা এবং দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে কিনা তার জন্য তারা বাসে তল্লাশি চালিয়েছে।

আব্দুর রহমান বাবুলকে হেনস্তার অভিযোগ অস্বীকার করে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ নেতা মোস্তফা মনোয়ার সাগর সিদ্দিকী বলেন, ছাত্রলীগের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা রাজপথে অবস্থান নিয়েছি। নাশকতা করার জন্য কেউ বাসে অস্ত্র বহন করছে কিনা, এজন্য আমরা তল্লাশি চালিয়েছি। বাবুলের সাথে বাকবিতন্ডা হয়েছে, কিন্তু হেনস্তার ঘটনা ঘটেনি। উনি সিএন্ডবি এলাকা থেকে ক্যাম্পাসের বাসে বহিরাগত বিএনপির ২০ জন লোক উঠিয়েছে। যার কারণে বাকবিতন্ডা হয়েছে। পরে তাকে আমরা সমাবেশে যেতে বাধা দিইনি।

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে ২০ জনের মতো বহিরাগত বিএনপির লোক সমাবেশে যাচ্ছিল। এজন্য নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বাস আটকিয়ে তল্লাশি করা ঠিক হয়নি বলে জানান পরিবহন কার্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষক অধ্যাপক মো. আওলাদ হোসেন।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বিএনপির মহাসমাবেশ
Previous Post

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিএফইউজে

Next Post

সমাবেশকে ঘিরে রাজধানী ছিল রণক্ষেত্র, নিহত ২

Next Post
রাজধানীতে সমাবেশের সময় সংঘর্ষের ছবি, ধোঁয়া ও ভাঙচুরের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাবেশকে ঘিরে রাজধানী ছিল রণক্ষেত্র, নিহত ২

ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধোঁয়া উঁকি দিচ্ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থল হামলা বিষয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT