চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা প্রত্যাহার দাবি

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
7:40 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2023
in চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার চিহ্নিত সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ১২ ছাত্রলীগ নেতাকর্মীর নাম থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ মিছিল করেছে চবি শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটিনাইনের সদস্যরা। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা। 

মিছিলে অংশগ্রহণকারীদের দাবি —সংগঠনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে। ছাত্রলীগ সেদিন ভাঙচুর রুখতে চেষ্টা করেছে।

তবে এক মামলার বাদী চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নিরাপত্তা অধিদপ্তরের প্রধান জানিয়েছেন, মামলায় কারা আসামি, তারা তা জানেন না। পুলিশ আসামিদের নাম দিয়েছে। পুলিশই ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে এজাহার দায়ের করেছেন।

জানা যায়,  গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাট এবং এর আগে চবির পরিবহন বিভাগে গিয়ে চাঁদা চাওয়ার অভিযোগের ঘটনায় দু’টি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতি মামলায় ৭ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৫শ’ শিক্ষার্থীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে করা দু’টি মামলার একটির বাদী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ। আরেকটির বাদী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক। দুই মামলার আসামিদের মধ্যে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি-এর ৫ জন, সিক্সটিনাইনের ৬ জন ও বিজয় ১ গ্রুপের সদস্য ও ২ জন সাধারণ শিক্ষার্থী রয়েছে।

একটি মামলায় ৪ সেপ্টেম্বর উপাচার্যের বাসভবনে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়। অন্যটিতে ৫ সেপ্টেম্বর পরিবহন বিভাগে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘ওই দুই চাঁদা দাবির ঘটনা যদি ঘটেই থাকে তাহলে অবশ্যই তার সিসিটিভি ফুটেজ থাকবে। আমরা ফুটেজ দেখতে চাই। সেরকম কিছু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি কেন?

মামলার এক আসামি ও চবি শাখা ছাত্রলীগের সদস্য চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখলেই তো প্রমাণ হয় প্রকৃত দোষী কে। এভাবে নির্দোষ ছাত্রদের সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত করার নিন্দা জানাই।’

চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই পক্ষপাতদুষ্ট মামলা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের পেছনে প্রকৃত আসামীদের বিচার আমরাও চাই।’

টিপু আরও বলেন, ‘সাজ্জাদ নামে একজন ছাত্রদল নেতাকে আসামি করতে গিয়ে  অন্য এক সাজ্জাদকে আসামি করা হয়েছে। যিনি এখন ক্যাম্পাসেই নেই। এরকম অনেক অসামজ্ঞস্য রয়েছে মামলায়।’

শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসির সদস্য সাদাফ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত আসামীদের চিহ্নিত করা হোক। অভিযুক্তরা সবাই ১৮-১৯, ১৯-২০, ২০-২১-এর শিক্ষার্থীরা চাঁদা দাবি করছে এটা সম্ভব নয়। যদি হয়েই থাকে, তাহলে সিসিটিভি ফুটেজ কোথায়?’

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার দিন ক্যাম্পাসে মুখে কাপড় বাঁধা রড হাতে বহিরাগতদের উপস্থিতি ছিল।

Previous Post

সিঙ্গেল স্ক্রিনে ব্যর্থ ‘জওয়ান’, মাল্টিপ্লেক্সে বসন্ত!

Next Post

১৩ হাজারি এলিট ক্লাবে দ্রুততম কোহলি

Next Post
ক্রিকেটার কোহলি উল্লাসে ভাসছেন, হাতে ব্যাট ও হেলমেট উঁচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ হাজারি এলিট ক্লাবে দ্রুততম কোহলি

সংসদে কপিরাইট বিল পাসের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে ‘কপিরাইট বিল’ পাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT