চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাবিল গ্রুপের সাথে জামায়াতকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতের প্রতিবাদ সমাবেশের ছবি, হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন পোর্টাল বাংলা আউটলুকে “১৩ হাজার কোটি টাকা লুটেও বহাল তবিয়তে নাবিল গ্রুপ, নেপথ্যে জামায়াতের আশকারা?” শিরোনামে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, বাংলা আউটলুক অনলাইন পোর্টালে অনুসন্ধানী রিপোর্টার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে নাবিল গ্রুপের রাজনৈতিক সংস্লিষ্টতা সম্পর্কে যে সব অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই।

বিবৃতিতে ড. মাওলানা কেরামত আলী আরও বলেন, গত ১৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জামায়াতে ইসলামীর সম্মেলনে লক্ষ জনতার পাশাপাশি রাজশাহীর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে রাজশাহী মহানগরীর আমীরের অজ্ঞাতসারে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন মঞ্চে উঠে পড়েন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন পর্যায়ের কর্মী নন। নাবিল গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান এবং এসকল প্রতিষ্ঠানের ব্যাংক ঋণও একান্ত তার নিজস্ব এবং এর ভালো মন্দের দায়ও একমাত্র তার নিজের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে এর কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের দল। জামায়াত নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে মুলত জনগণের কাছে জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমি বাংলা আউটলুক অনলাইন পোর্টালের এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করছি যে, পোর্টালটি আমার এ প্রতিবাদটি সকলের জানার জন্য যথাস্থানে ছাপিয়ে সাংবাদিকতার নীতির প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এর মাধ্যমে ভুল বুঝাবুঝির অবসান হবে।

Tags: জামায়াত ইসলামীতীব্র প্রতিবাদ
Previous Post

কুড়িগ্রামে এবার আলুর ভালো ফলন হওয়ার আশা করছে কৃষক ও কৃষি বিভাগ

Next Post

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে ফেব্রুয়ারি যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT