চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে ধ্বংসস্তূপের ছবি, ভবন ক্ষতিগ্রস্ত, ধুলা ও ধ্বংসের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় ১০ কিলোমিটার গভীরে হয়েছিল।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী থেকে ৩৭ কিলোমিটার (২২ দশমিক ৯ মাইল) দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। অবশ্য পরবর্তী প্রতিবেদনে ভূমিকম্পের গভীরতা ৪৩ কিলোমিটার (২৬ দশমিক ৭ মাইল) ছিল বলে জানানো হয়েছে। পরে একই অবস্থানের কাছে ৫ দশমিক ৫ মাত্রার আফটারশক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভূমিকম্পে দূতাবাসের ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন।

হনলুলুতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাগরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

তারা আরো জানিয়েছে, ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস এবং ফুটুনাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলোতে সাগরে সৃষ্ট ঢেউ পৌঁছতে পারে।

এদিকে অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, দেশটিতে সুনামির কোনো হুমকি নেই। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষও জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

Tags: ভানুয়াতুভূমিকম্প
Previous Post

বছর শেষে: দর্শক প্রত্যাশায় ব্যর্থ বলিউডের যে ৫ ছবি

Next Post

পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুলল

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুলল

অক্ষয় কুমার শুটিং সেটে দেখা যাচ্ছে, sunglasses পরা, casual পোশাক পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে চোখে আঘাত, কেমন আছেন অক্ষয়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT