চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ মিসের মাশুল দিল খুলনা, জয়ের ধারায় সিলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে খেলোয়াড়রা ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহান মিলে খুলনা টাইগার্সকে এনে দিয়েছিলেন লড়াকু পুঁজি। ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স শুরুতে সুবিধা করতে পারেনি। তবে দলটির জন্য আশীবার্দ হয়ে আসে প্রতিপক্ষ দলের ফিল্ডার রুবেল হোসেনের সহজ ক্যাচ মিস। রানের খাতা খোলার আগে ‘জীবন’ পাওয়া হেরি টেক্টর ফিফটি করে সিলেটকে এনে দেন দারুণ জয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে শুরুর চার ম্যাচ হারে সিলেট। তবে পরের চার ম্যাচের তিনটিতে জয় তুলেছে তারা। বৈপরীত্য খুলনার বেলায়। টানা চার ম্যাচে জয়ের পর হ্যাটট্রিক হারের ধাক্কায় এনামুল হক বিজয়ের দল।

খুলনা টাইগার্স: ১৫৩/৩ (২০ও ওভার), সিলেট স্ট্রাইকার্স: ১৫৯/৫ (১৯ ওভার)

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে দেড়শ পেরোলে জয়ের পাল্লাই ভারী থাকে যে কোনো দলের। সিলেটের বিপক্ষে লড়াইয়েও এগিয়ে ছিল খুলনা। কিন্তু এক ক্যাচ মিসেই বদলে যায় ম্যাচের ভাগ্য।

সিলেট ওপেনার টেক্টর শুরুতে বেশ লড়াই করছিলেন। প্রথম ৭ বলে খুলতে পারেননি রানের খাতা। ইনিংসের দ্বিতীয় ওভারে সুমন খানের বলে স্কয়ার লেগে রুবেলের হাতে সহজ ক্যাচ তুলেন টেক্টর। কিন্তু দুইবারের চেষ্টাতেই তা তালুবন্দী করতে পারেননি এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা বাগেরহাট এক্সপ্রেস।

দায়িত্ব নিয়ে ব্যাট করে টেক্টরের ইনিংসই গড়ে দেয় ম্যাচে পার্থক্য। নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনের সঙ্গে দারুণ দুটি জুটি গড়ে জয়ের পথ সহজ করেন। জয় থেকে দলকে কাছে রেখে ৫২ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন আইরিশ ব্যাটার। ম্যাচসেরাও হন তিনি।

মিরপুরে অধিকাংশ দলই যখন আগে বোলিং বেছে নেয় সেখানে খুলনা সাহস দেখিয়ে আগে ব্যাটিং করে। ৭ ওভারে ফিফটি করা দলটির একশ ছুঁতে লেগে যায় ১৬.৫ ওভার। যদিও বিজয় ও সোহান শেষের তিন ওভারে তাণ্ডব চালিয়ে দেড়শতে নিয়ে যান স্কোর। খুলনার অধিনায়ক বিজয় ৫৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। ৩০ বলে ৪৩ রান করেন সোহান। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ৯৯ রান।

২০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ১৫৩। এ রানও যথেষ্ট হয়নি স্লগ ওভারে বাজে বোলিংয়ের মহড়ায়। শুরুর ক্যাচ ছাড়ার পাশাপাশি বোলিংও বাজে করেছেন রুবেল। ২ ওভারে দেন ৩৬ রান। প্রথম ওভারে চারটি ওয়াইডসহ দেন ১২ রান।

শেষ ২ ওভারে ১৯ রানের প্রয়োজন ছিল সিলেটের। রুবেলের ১৯তম ওভার থেকেই তা সংগ্রহ করেন রায়ান বার্ল। ১৬ বলে ৩টি ছয় ও একটি চারে ৩২ রানে অপরাজিত থাকেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার। বিফলে গেছে মার্ক দেওলের অসাধারণ বোলিং। ক্যারিবিয়ান অফস্পিনার চার ওভারে মাত্র ১৯ রানে নেন তিনটি উইকেট।

Tags: বিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টস
Previous Post

শীর্ষস্তরে নীল কার্ড ব্যবহারে ফিফার আপত্তি

Next Post

প্রতি মিনিটের জন্য রজনীকান্তর পারিশ্রমিক ১ কোটি!

Next Post
রজনীকান্তের ছবি, ঐতিহাসিক পটভূমিতে, ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি মিনিটের জন্য রজনীকান্তর পারিশ্রমিক ১ কোটি!

অফিসে কর্মীদের কম্পিউটার ও কাজের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিস সময়ের পর বসের কল-মেসেজ উপেক্ষা করার আইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT