চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় গুজব রোধে কঠোর নজরদারি: র‍্যাব মহাপরিচালক

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:56 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
র‍্যাব মহাপরিচালকের দুর্গাপূজায় গুজব রোধে কঠোর নজরদারি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে র‍্যাবের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে দিনাজপুর রাজবাড়ীস্থ রাজ দেবোত্তর এস্টেট দুর্গাপূজা মণ্ডপে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী র‍্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপ, শোভাযাত্রা ও দর্শনার্থীদের চলাচলের জায়গাগুলোতে মোতায়েন থাকবে সশস্ত্র টহল দল, বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা।

তিনি আরও বলেন, দেশে কিছু অশুভ ও অসুস্থ মানসিকতার লোক রয়েছে, যারা ধর্মীয় উৎসবকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তাহলেই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে এবং ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ও পাহারার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গুজব প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে কোনো তথ্য পেলে নাগরিকদের অনুরোধ করব আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে। আমরা দ্রুত তা যাচাই করব। সত্য হলে ব্যবস্থা নেব, আর গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব মহাপরিচালক আরও জানান, পূজার সময় র‍্যাবের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। সাধারণ জনগণ হটলাইনের মাধ্যমে তথ্য দিতে পারবেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, র‍্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহ, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Tags: দিনাজপুরশারদীয় দুর্গাপূজা
Previous Post

ব্যাংককে বিশাল সিঙ্কহোল, ধসে পড়েছে সড়ক

Next Post

হজ নিয়ে সরকারের ব্যবসায়িক কোন উদ্দেশ্য নেই: ধর্ম উপদেষ্টা

Next Post
ধর্ম উপদেষ্টা হজ নিয়ে সরকারের উদ্দেশ্য নেই বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ নিয়ে সরকারের ব্যবসায়িক কোন উদ্দেশ্য নেই: ধর্ম উপদেষ্টা

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক ছবি মশা নিধন ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে একদিনে পাঁচ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT