চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে চাদাবাজি-সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
7:57 অপরাহ্ন 03, এপ্রিল 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
পাহাড়ে চাদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ে সহিংসতাসহ যত রকমের সমস্যা রয়েছে তার মূল কারণ হচ্ছে চাদাবাজি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাদাবাজি বন্ধ না করলে পাহাড়ের সমস্যা সমাধান হবে না। পাহাড়ে চাদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে রাঙ্গামাটি বিজিবি সেক্টর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী দেশের বিভিন্ন থানায় যেসব অস্ত্র লুট হয়েছে সেসব হাতিয়ার উদ্ধার করা সম্ভব হয়নি, এসব হাতিয়ার উদ্ধার করতে পারলে সমস্যা অনেক কমে যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাসহ সীমান্তে অবৈধ অস্ত্রের চোরচালান বন্ধে পার্বত্য এলাকায় বিজিবির ক্যাম্প বৃদ্ধি করা হচ্ছে।

তিনি বলেন, ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন, তারা দেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। তাদের গুজবের বিরুদ্ধে সজাগ থেকে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য তিনি সাংবাদিকদের আহ্বান জানান।

স্বরাষ্ট উপদেষ্টা বলেন, পাহাড়ে উন্নয়ন কার্যক্রমের বেশীরভাগই শহর কেন্দ্রীক। সরকারের উন্নয়নের কার্যক্রম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেয়ার পাশাপাশি উন্নয়নের সুফল যেন সাধারন জনগন ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সু-প্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির সদর দপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ব্রিগে. জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রি. জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পিলখানা অতিরিক্ত মহাপরিচালক (ব্যুরো চীফ) ব্রি. জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম যুগা সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক শামস আরমান প্রমুখ।

Tags: অন্তর্বর্তী সরকারকঠোর ব্যবস্থাস্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের দুই মন্ত্রীর সাক্ষাত

Next Post

বাণিজ্যের নামে বিশ্ব লুটেরা ও প্রতারকচক্রকে ট্রাম্পের লালকার্ড

Next Post
ট্রাম্পের হাতে রেগুলেটরি ট্যারিফের তালিকা দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যের নামে বিশ্ব লুটেরা ও প্রতারকচক্রকে ট্রাম্পের লালকার্ড

ড. মুহাম্মদ ইউনূসের বক্তৃতা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT