চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর মোহাম্মদপুরে জমে উঠেছে ‘স্ট্রিট ফুড’ ব্যবসা

জাহিদ রহমান by জাহিদ রহমান
6:47 অপরাহ্ন 09, নভেম্বর 2022
in অর্থনীতি
A A
মোহাম্মদপুরে রাতের স্ট্রিট ফুড মার্কেটের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেল হলেই এখন রাজধানীর মোহাম্মদুপরের বিভিন্ন রাস্তা আর অলিগলিতে ‘স্ট্রিট ফুড’-এর তাক লাগানো পশরা জমে উঠেছে। ছোট ছোট দোকানে নানা খাবারের সমারোহ আর আর ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো। কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বাসায় বয়স্করাও এখন ‘স্ট্রিট ফুড’-এর স্বাদ নিতে বাসা থেকে বের হয়ে আসেন।

মোহাম্মদপুর টাউন হল থেকে শুরু করে নূরজাহান রোড, সলিমুল্লাহ রোড, তাজমহল রোড, টোকিও সেন্টারের সামনের রাস্তা, সূচনা কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা-সবখানেই ‘স্ট্রিট ফুড’ ছড়াছড়ি। একসময় এসব অলিগলিতে ফুচকা, চটপটি, ভেলপুরি, পানিপুরি মিললেও এখন হেন কোনো খাবার নেই যা মেলে না। নানান আয়োজন আর নানান স্বাদের খাবারে দোকানগুলোতে ভীড় দেখলেই বোঝা যায় কতোটা জনপ্রিয় হয়ে উঠেছে ‘স্ট্রিট ফুড’। রাজকুচুরি, মমো, ফুচকা, বার্গার, স্যান্ডউইচ, লুচি-ডাল, দোসা, ছোলাবাটারা-সবই এখন এখানে পাওয়া যাচ্ছে।

মোহাম্মদপুরের টাউনহলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘রাজকুচুরি’। এটি খাওয়ার জন্য দূরদূরান্ত থেকে তরুণ-তরুণীরা ছুটে আসেন। ‘রাজকুচুরি’ সবার পছন্দ বলে জানান বিক্রেতারা। প্রতিদিন বিক্রিও ভালো। অনেক সময় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারেন না বলে এক দোকানী জানান।

এখানে নানান ধরনের ফুচকাও পাওয়া যায়। সাধারণ ফুচকার সাথে রয়েছে ঝাল ফুচকা, চিকেন ফুচকা, চানাচুর ফুচকা ইত্যাদি। নানান ধরনের স্যান্ডউইচ ও বার্গারেরও ছড়াছড়ি এখানে। চিকেন মিনি বার্গার, চিকেন চীজ বার্গার, চীজ নাগা বার্গার, হানিবি বার্গার, সিঙ্গাপুর বিগ বার্গার, সিঙ্গাপুর বিগ নাগা বার্গার, চীজ স্যান্ডউইচ, নাগা স্যান্ডউইচ।

তবে রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা ও অলিগলিতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘পানিপুরি’। সন্ধ্যায় এখানে পানিপুরি খাওয়ার জন্য লাইন পড়ে যায়। এখানকার পানিপুরির সাথে বিভিন্ন ধরনের টক খাওয়ার প্রতিযোগিতাও চলে। বড় বড় কলসির মাঝে বিশেষ ব্যবস্থায় টক রাখা হয়েছে। ক্রেতারা পানিপুরি নেওয়ার পর টক দিয়ে রসনা তৃপ্তি মেটান।

পানিপুরির সাথে সাথে এখানে কলকাতার রাস্তা আর অলিগলিতে যেসব খাবার মুখরোচক খাবার বিক্রি হয় সেগুলোও পাওয়া যাচ্ছে দেদারছে। কিসপি দোসা, ছোলাবাটারা, মাসালা দোসা, এগমাসালা, চিকেন ছোলা বাটারা, ফ্যামিলি দোসা-সবই এখানে সহজেই মিলছে।

‘স্ট্রিট ফুড’ ওপেন কিচেনে তৈরি করে খাওয়ানো হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের বেচাবিক্রি খুবই ভাল। প্রতিদিনই শত শত ক্রেতা আসে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য। করোনা পরবর্তীতে অনেক বেকার যুবক জীবন-জীবিকার জন্য ‘স্ট্রিট ফুড’ ব্যবসা বেছে নিয়েছেন।

 

Tags: স্ট্রিট ফুড
Previous Post

‘বাংলাদেশকে ১০ কোটির বেশি করোনা ভ্যাকসিন দিয়েছে যুক্তরাষ্ট্র’

Next Post

যাদের নিয়ে কাতারের বাজি গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার

Next Post
ক্রোয়েশিয়া ফুটবল দল জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে কাতারের বাজি গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার

বাংলাদেশি শিক্ষার্থীরা দিল্লি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভ্রমণে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একঝাঁক বাংলাদেশি শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT