চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্ত্রী ২’ নির্মাতার নতুন ছবিতে শাহরুখ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 06, অক্টোবর 2024
in বিনোদন
A A
শাহরুখ খান ও অন্য একজন ব্যক্তির ছবি, একে অন্যের পাশে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্ত্রী ২’ এবং ‘ভেড়িয়া’ ছবি দুটোর মাধ্যমে অমর কৌশিক বুঝিয়ে দিয়েছেন তিনি ভৌতিক না অতিপ্রাকৃতিক ছবি বানাতে একেবারেই সিদ্ধহস্ত। তার ‘স্ত্রী ২’ বক্স অফিসের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দারুণ ব্যবসা করেছে। এবার জানা গেল, তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চলেছেন। তাও একটি অ্যাডভেঞ্চারাস ছবিতে।

গেল বছর শাহরুখ খান বক্স অফিসে একটার পর একটা ছক্কা হাঁকিয়েছেন। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র সম্মিলিত ভাবে গোটা বিশ্বজুড়ে প্রায় ২৫০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। এবার সকলেই মুখিয়ে আছেন কিং খানের পরবর্তী ছবির দিকে। জানা গেছে, তাকে সুজয় ঘোষের থ্রিলার ছবি ‘কিং’এ দেখা যাবে তাকে। কিন্তু সেই ছবির আপডেট পাওয়ার আগেই জানা গেল আরও একটি নতুন ছবি নিয়ে শাহরুখের সঙ্গে আলোচনা করছেন ‘স্ত্রী ২’ ছবির পরিচালক অমর কৌশিক।

ধারণা করা হচ্ছে, ‘কিং’ ছবির কাজ শুরুর আগেই আরও একটি ছবি বাদশার হাতে আসতে চলেছে। জানা গেছে, অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি নিয়ে তিনি আলোচনা করছেন বর্তমানে।

এই বিষয়ে পিঙ্কভিলাকে সূত্রের তরফে জানানো হয়েছে, ‘শাহরুখ খান বর্তমানে ‘স্ত্রী ২’ এর টিম অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে আলোচনা করছে। তাদের কাছে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি আছে শাহরুখের জন্য। তবে এটা স্ত্রী ইউনিভার্সের অংশ হবে না। আপাতত তারা ২-৩ বার মিটিং করেছে। তবে শাহরুখ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আগামী মাসগুলোতে তারা আরও মিটিং করবেন, তারপরই শাহরুখই সিদ্ধান্ত নেবেন যে তিনি ছবি করবেন কিনা।’

এছাড়াও তিনি জানিয়েছেন শাহরুখের সঙ্গে রাজ এবং ডিকে তাদের কমেডি অ্যাকশন ছবির জন্য সমানে যোগাযোগ রেখে চলেছেন। তবে সেই গল্পের চিত্রনাট্য নিয়ে এখনো কাজ চলছে। এছাড়াও বেশ কিছু দক্ষিণী পরিচালকের সঙ্গেও কথাবার্তা বলছেন কিং খান। সেগুলো মূলত অ্যাকশন ছবি। তবে এখনও কিছুই ফাইনাল হয়নি।

শাহরুখ খানকে আগামীতে মেয়ে সুহানার সঙ্গে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে সেটা নিশ্চিত। সেখানে তিনি ডনের চরিত্রে ধরা দেবেন। এছাড়াও তাকে যশরাজ স্পাইভার্সের ‘পাঠান ২’ ছবিতেও দেখা যাবে।

সূত্র: এনডিটিভি

Tags: অমর কৌশিকশাহরুখ খানস্ত্রী ২
Previous Post

দেহরক্ষীকে কত বেতন দেন বিরাট-আনুশকা?

Next Post

আবারও সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী ও প্রধানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা দক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT