চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 অপরাহ্ন 12, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ইরানে শিশু হত্যার প্রতিবাদে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো শিগগিরই গন্তব্যে যাত্রা করতে পারবে।

রোববার ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদের আয়োজনে ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরাইলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি: সংগৃহীত

সমাবেশে রাষ্ট্রদূত বলেন, চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে হরমুজ প্রণালীতে অনেক জাহাজ অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের কয়েকটি জাহাজও আটকে আছে। তিনি জানান, আমরা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করব। খুব দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে, ইনশাআল্লাহ। বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত ভালো এবং বাংলাদেশকে তারা ‘ভাইয়ের দেশ’ হিসেবে বিবেচনা করে। ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা নিয়ে তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তবে মর্যাদার ভিত্তিতে আলোচনা না হলে ইরান এতে অংশ নেবে না বলেও জানান তিনি। যুদ্ধবিরতির সময়সীমা মেনে চলার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমেরিকা যদি তা লঙ্ঘন করে হামলা চালায়, তাহলে ইরানও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।”

ছবি: সংগৃহীত

সমাবেশে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে আগ্রাসনের অভিযোগ তুলে রাষ্ট্রদূত দাবি করেন, ইরানের জনগণ সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ‘ষড়যন্ত্র’ ব্যর্থ হয়েছে। স্কুল, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে সাধারণ মানুষ ও শিশুদের হত্যা করা হয়েছে। অনুষ্ঠানে ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ইরানের শিশুদের ওপর হামলা বিশ্ববিবেকের ওপর আঘাত। আমরা এই বর্বরতার অবসান চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী মরিয়ম জামিলা তামান্না, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব ডা. নাবিল আহমদ ও জিহাদী ইহসান, মো. আরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যলায় শাখার আহবায়ক সানোয়ারা খাতুন, যুগ্ম আহবায়ক নিয়াজ আহমদ, ঢাকা আলীয়া মাদরাসা শাখার আহ্বায়ক রকিব মণ্ডল, সদস্য সচিব জিনাত হোসাইন ও যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি, মাহফুজুর রহমান, মাসুম বিল্লাহ, আল আমীন শেখ এবং জালালুদ্দিন রুমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহিম আহমেদ প্রমুখ।

Tags: ইরানি রাষ্ট্রদূতঢাকা বিশ্ববিদ্যালয়প্রতিবাদশোক সমাবেশ
Previous Post

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

Next Post

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

Next Post

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT