চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বরিস’ এর প্রভাবে বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বন্যার কারণে ইউরোপের শহরগুলো পানিতে ডুবে গেছে, রাস্তা ও ভবন পানির নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ইউরোপে বয়ে যাওয়া ঝড় ‘বরিস’ এর প্রভাবে পূর্ব এবং মধ্য ইউরোপের ৭টি দেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রোমানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, পোল্যান্ড ও জার্মানিতে এই বন্যায় অন্তত ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে মধ্য ও পূর্ব ইউরোপে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।  দক্ষিণ-পশ্চিম পোল্যান্ডে এক ব্যক্তির ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। অস্ট্রিয়ায় উদ্ধার কাজ চালানোর সময় ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। রোমানিয়ায় মারা গেছেন ৬ জন।

‘বরিস’ ঝড়ের কারণে মধ্য ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশে টানা ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে চেক প্রজাতন্ত্রের পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এমন ঘটনা প্রতি ৫০ বছরে ১ বার ঘটে। এ বন্যায় হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। চেক প্রজাতন্ত্রের জ্বালানী কোম্পানি সিইজেড বলেছে, দেশটির উত্তরাঞ্চলের অন্তত ৫১ হাজার বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান চলমান বন্যার কারণে তার আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, বন্যা দুর্গতদের জন্য এক বিলিয়নের বেশি ইউরো বরাদ্দ করা হবে।

Tags: ইউরোপনিহত
Previous Post

শুধু প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতার সমাধান সম্ভব নয়: ভূমি উপদেষ্টা

Next Post

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

Next Post
বঙ্গভবনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশের ধর্মীয় নেতারা ও অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসুলের (স.) আদর্শের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT