চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছর সংঘটিত যুদ্ধের সম্ভাবনা থামাতে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তার এই হুমকির ফলে দুই দেশ যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে গিয়েছিল। এর ফলে প্রায় ২৫ মিলিয়ন মানুষের জীবন রক্ষা পেয়েছিল বলে তার দাবি।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’ এর উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, আমি দুই দেশকে বলেছিলাম, আমি তোমাদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করব, যার ফলে তারা কার্যত কোনো ব্যবসা করতে পারবে না। যখন তারা বুঝল যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হতে যাচ্ছে, তখন তারা যুদ্ধ থামাতে রাজি হয়ে গেল। ভারত-পাকিস্তান সংঘাত চলাকালে ১১টি যুদ্ধজেট ধ্বংস করা হয়েছিলো। পরিস্থিতির আরও অবনতি হতে পারতো।

এটি নতুন কিছু নয়, ট্রাম্প এই ধরনের দাবি আগে অনেকবার করেছেন। ১১ ফেব্রুয়ারি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি মোট আটটি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে ছয়টি শুল্কের হুমকির কারণে সমাধান হয়েছে। ভারত-পাকিস্তান ইস্যুতে তিনি বলেন, “তারা ছিল একে অপরকে পারমাণবিক পথে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতিতে। ১০টি বিমান ভূপাতিত হয়েছিল।”

গত বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর, ৭ মে ভারতের অপারেশন সিন্দুর শুরু হয়েছিল পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে। এর পর দুই দেশের মধ্যে আকাশপথে সংঘাত শুরু হয়।

Tags: ডোনাল্ড ট্রাম্পপাকিস্তানভারত
Previous Post

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

Next Post

এটিএম শামসুজ্জামানকে হারানোর ৫ বছর

Next Post
বয়সী ব্যক্তির ছবি, তিনি কথা বলছেন বা ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এটিএম শামসুজ্জামানকে হারানোর ৫ বছর

ছবি: প্রতিনিধি

বরিশালে হাতুড়িপেটা করে কৃষককে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT