চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবেন না স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 02, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটার জেসন রে স্টোকস টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে গড়াতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেলেন বেন স্টোকস। সিদ্ধান্তের কথা ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী পেস-অলরাউন্ডার।

মঙ্গলবার ইসিবি বিবৃতিতে বিষয়টি জানিয়ে দিয়েছে। ইসিবি প্রকাশিত বিবৃতিতে স্টোকস বলেছেন, ‘কঠোর পরিশ্রম করছি এবং ক্রিকেটের সমস্ত ফরম্যাটে একজন অলরাউন্ডার হিসেবে সম্পূর্ণ ভূমিকা পালন করার জন্য আমার বোলিং ফিটনেস ফিরে পাওয়ার দিকে মনোনিবেশ করছি।’

চলতি আইপিএল ও আসন্ন বিশ্বকাপ থেকে সরিয়ে নেয়ার বিষয়ে স্টোকস বলেছেন, ‘আইপিএল এবং বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়া, আশা করি এটি এমন একটি ত্যাগ হবে যা আমাকে অলরাউন্ডার হতে সাহায্য করবে, আমি অদূর ভবিষ্যতের জন্য তা করতে চাই।’

হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বোলিং করেননি স্টোকস। সম্প্রতি ভারতের কাছে ৪-১ ব্যবধানে হারা সিরিজে কেবল পাঁচ ওভার বল করেন। তাতে কিছুটা বিষণ্ণ তিনি। বলেছেন, ‘হাঁটুর অস্ত্রোপচারের পর আমার বর্তমান অবস্থা তুলে ধরেছে ভারত সফর। বোলিং ছাড়া নয় মাস পর ফিরে বল হাতে কতটা পিছিয়ে ছিলাম। টেস্ট গ্রীষ্ম শুরুর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার জন্য উন্মুখ আমি।’

বিশ্বকাপে ইংল্যান্ড দলের জন্য শুভ কামনাও জানিয়েছেন স্টোকস। বলেছেন, ‘জস (বাটলার), মটি (ম্যাথিউ মট) এবং পুরো দলকে আমাদের শিরোপা ধরে রাখার জন্য শুভ কামনা কামনা জানাচ্ছি।’

২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে স্টোকসের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। গত তিনবছরে বিশ্বকাপ ছাড়া ইংল্যান্ডের হয়ে কেবল তিনটি টি-টুয়েন্টি খেলেছেন। এপর্যন্ত ৪৩ আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে ৩৬ ইনিংসে ৫৮৫ রান করেছেন। বল হাতেও সমান ইনিংসে ২৬ উইকেট নিয়েছেন।

Tags: ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্টোকস
Previous Post

মানবজীবনে হেকমতের প্রভাব

Next Post

জ্বালানির নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা জোরদার করার নির্দেশ রাষ্ট্রপতির

Next Post
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে Channel i Online প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানির নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা জোরদার করার নির্দেশ রাষ্ট্রপতির

ঢাকার বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ফাঁকা রাজধানীতে বিশেষ নিরাপত্তা: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT