চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ ক্রিকেটে বর্ণবাদ, মর্মাহত স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 28, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংলিশ ক্রিকেটার স্টোকসের ছবি, বর্ণবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বর্ণবাদ, আভিজাত্য এবং বিভিন্ন ধরণের বৈষম্যে আক্রান্ত। ইন্ডিপেনডেন্ট কমিটি ফর ইকুইটি ইন ক্রিকেটের (আইসিইসি) গতকাল প্রকাশ করা প্রতিবেদনে এমনটাই বলেছে। প্রতিবেদনটি পড়ে ‘মর্মাহত’ হয়েছেন দেশটির টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

বিষয়টি নিয়ে স্টোকস মুখ খুলেছেন অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের যারা অতীতে বাজে আচরণের জন্য নিজেদের অনাকাঙ্খিত কিংবা অগ্রহণযোগ্য মনে করতে বাধ্য হয়েছেন, তাদের সেসব অভিজ্ঞতার কথা শুনে আমি গভীরভাবে মর্মাহত। ক্রিকেট এমন একটি খেলা যেখানে সব ধরণের বৈচিত্র থাকতে হয়। তা না হলে খেলাটা এখন এই উচ্চতায় উঠে আসতে পারত না।’

‘এটি একটি খেলা, আমাদের অতীতের ভুল থেকে শিখতে হবে। মানুষকে নিরাপদ বোধ করতে এবং প্রতিটি স্তরে নিজেদের তৈরি করতে আমরা যা পারি তা করতে হবে। আমি ২০১১ সাল থেকে ইংল্যান্ডের একজন খেলোয়াড়। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমি অবিশ্বাস্যভাবে দলটির অংশ হতে পেরেছি।’

‘আমাদের আরও এগিয়ে যেতে হবে। আরও অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় হতে হবে। কারণ, আমি যে খেলাটি ভালোবাসি, তা চাল-চলন, জাতি বা লিঙ্গ যা হোক না কেন, কেনো রকমের বৈষম্য ছাড়াই উপভোগ করা উচিত৷’

‘সবারই বলার মত আলাদা গল্প আছে। আমি বেন স্টোকস, নিউজিল্যান্ডে জন্মেছি। রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থায় মাত্র ১৬ বছর বয়সেই শারীরিক শিক্ষায় (পিই) মাত্র একটি জিসিএসই পেয়ে স্কুল থেকে ঝরে পড়েছিলাম । কথা বলার জন্য আমাকে ব্যাকরণ শেখা ও উচ্চারণেও সাহায্য নিতে হয়েছে। কিন্তু সেই আমি এখন ইংল্যান্ডের ছেলেদের জাতীয় দলের টেস্ট অধিনায়ক।’

‘এটা স্পষ্ট যে, খেলোয়াড় হিসাবে ক্রিকেটের জন্য় আরও অনেক কিছু করার আছে। আমরা সত্যিই এটির অংশ হতে চাই, যেন তা সর্বোপরি মানুষের জন্য হয়।’

Tags: অস্ট্রেলিয়াআইসিইসিইংল্যান্ডইসিবিবর্ণবাদলিড স্পোর্টসস্টোকস
Previous Post

বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার খরচ বাড়ছে

Next Post

পশু কোরবানি দিয়ে ঈদ উল আজহা পালন করবেন হাজীরা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পশু কোরবানি দিয়ে ঈদ উল আজহা পালন করবেন হাজীরা

অভিভাবকের হাতে শিশু যৌন নিপীড়নের ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি শিশু যৌন নিপীড়নের ছবি দিয়ে ব্যবসা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT