চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 11, জুন 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বন্দর এলাকায় বিভিন্ন রঙের কন্টেইনার ও জাহাজ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, রপ্তানি বহুমুখীকরণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার ‘স্টিমুলাস প্যাকেজ–২০২৬’ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে একাধিক নীতি ও প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিনিয়োগ পরিবেশ সহজ করতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাঙলাবিজ’ চালু করা হয়েছে। পাশাপাশি সম্ভাবনাময় ১৯টি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ হিট ম্যাপ প্রকাশ করা হয়েছে।

অঞ্চলভিত্তিক শিল্পায়নের অংশ হিসেবে পটুয়াখালী ও যশোরে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। এসব অঞ্চলে প্রায় আড়াই লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে। একই সঙ্গে কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর ও কুয়াকাটায় নতুন অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রপ্তানি সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ, পিটিএ ও ইপিএ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিকস, স্বর্ণ ও হীরাসহ সম্ভাবনাময় খাতে কাস্টমস বন্ড ও শুল্কমুক্ত আমদানি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ সহজ করতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং ফান্ড এবং ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

এই প্যাকেজের আওতায় পাঁচটি প্রধান খাতে অর্থায়ন করা হবে। এর মধ্যে শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৫ হাজার কোটি, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি এবং কৃষি হাব উন্নয়নে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ঋণের সুদের হার ৬ শতাংশে সীমিত রাখতে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। এ কর্মসূচির মাধ্যমে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত উন্নয়নে আইডিসিওএল, বিআইএফএফএল এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য ২০২৬–২৭ অর্থবছরে ২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত মেগা বাজেটের মোট আকার দাঁড়িয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

Tags: জাতীয় বাজেটবাজেট ২০২৬-২৭
Previous Post

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো?

Next Post

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

Next Post
বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশি ব্যাংকের অফিসে রেমিট্যান্স প্রেরণকারীরা লেনদেন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা থাকলে আবগারি শুল্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT