চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত হেয়ার স্টাইলিস্টের পরিবারের দায়িত্ব নিবেন অক্ষয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
অক্ষয় তার বন্ধু বা পরিবারের সদস্যের মাথায় হাত রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারের সঙ্গে লড়াই করে সম্প্রতি প্রয়াত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমারের হেয়ার স্টাইলিস্ট মিলন যাদব। ১৫ বছর ধরে তিনি অক্ষয়ের হেয়ার স্টাইলিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, অভিনেতা অক্ষয় কুমার মিলন যাদবের পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তাদের দেখাশোনা করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় মিলনের খুব ঘনিষ্ঠ ছিলেন। যখন তার ক্যানসার ধরা পড়ে, তখন চতুর্থ পর্যায় ছিল। অক্ষয় বিষয়টি জানতে পেরে হতভম্ব হয়ে পড়েন।

মিলনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত অভিনেতা। বলিউডের খিলাড়ি কুমার শুধু পরিবারের সঙ্গে কথাই বলেননি, তাদের সান্ত্বনা দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তাদের দেখাশোনার দায়িত্ব নেবেন।

গত ১২ সেপ্টেম্বর টুইটারে মিলন যাদবের একটি ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেন অক্ষয়। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘তোমার অদ্ভুত হেয়ারস্টাইলের জন্য মানুষ তোমায় আলাদা করে চিনতে পারত। তোমার ওই হাসি… আমার চুল যেন ঘেঁটে না যায় সে বিষয়ে সব সময়ে সজাগ থাকতে তুমি। আমার হেয়ারড্রেসার, আমার ১৫ বছরের সঙ্গী ছিলে তুমি। এখনও যেন বিশ্বাসই হচ্ছে না। আমি তোমায় মিস করব মিলন। ওম শান্তি।’

Tags: অক্ষয়অক্ষয় কুমারক্যানসারবলিউডসিনেমাহেয়ারস্টাইল
Previous Post

ভুটানের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগে ব্যবসা-বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

Next Post

টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

Next Post
ফেদেরার টেনিস খেলা থেকে অবসর ঘোষণা করছেন, দর্শকদের শুভেচ্ছা।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগে পাঠচক্রের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগে পাঠচক্রের উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT