চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে খুশি করতে শিশু চুরি!

এস কে রাসেল by এস কে রাসেল
9:32 অপরাহ্ন 10, জুন 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শিশু ঘুমন্ত অবস্থায়, পাশে মাটির দেয়াল ও পলিথিনের ঝুড়ি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের তাড়াইলে সিঁধ কেটে আড়াই মাস বয়সী শিশু চুরির ১২ ঘণ্টা পর সদর উপজেলার নীলগঞ্জ থেকে জুনায়েদ নামের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে এক নারীসহ দু’জনকে। জানা গেছে, আটক রুবেল তার স্ত্রীকে খুশি করতেই শিশুটিকে চুরি করেছিলেন। 

সোমবার ১০ জুন বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বেত্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাড়াইল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আটকরা হলেন, বেত্রাহাটি গ্রামের রুবেল মিয়া (৩২) ও তার মা সস্তো বেগম (৬০)।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, আটক রুবেলের স্ত্রী খাদিজার চারটি কন্যা সন্তান রয়েছে। তাদের কোন ছেলে সন্তান নেই। গতকাল একটি হাসপাতালে রুবেলের স্ত্রীর খাদিজা একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাই পুত্র সন্তান না থাকায় রুবেল সিঁধ কেটে ওই ছেলে শিশুটিকে চুরির পরিকল্পনা করে।

রুবেলের শ্বশুর বাড়ি এবং চুরি হওয়া শিশু জুনায়েদের মায়ের বাড়ি একই এলাকায়। চতুর্থ বারের মতো রুবেলের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেয়ায় স্ত্রীকে খুশি করতে মায়ের সাথে পরামর্শ করে জুনায়েদকে চুরি করার সিদ্ধান্ত নেয় রুবেল। জুনায়েদকে চুরি করার পর স্ত্রী খাদিজা একই সাথে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম দেয় বলে প্রচার করে রুবেল। পুলিশ বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শিশু চুরির ঘটনা।

শিশুটিকে উদ্ধারের পর তার মা নাজনীনের কোলে তুলে দেন পুলিশ সুপার। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।

এর আগে, রোববার রাতে জেলার তাড়াইল উপজেলার তালডাঙ্গা শাহবাগ গ্রামে ঘরে সিঁধ কেটে সাজ্জাদ হোসেনের স্ত্রী নাজনীন আক্তারের কাছ থেকে আড়াই মাস বয়সী শিশু জুনায়েদ চুরি হয়। শিশু পুত্র জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে ছিলেন নাজনীন। শেষ রাতে ঘুম ভেঙ্গে দেখতে পান, সন্তান পাশে নেই। এ সময় শিশুটির বাবা সাজ্জাদ হোসেন বাড়িতে ছিলেন না।

মা নাজনীন জানান, শিশুটির বাবা সাজ্জাদ হোসেন পারিবারিক কাজে দু’দিন আগে কুমিল্লায় তার বোনের বাড়িতে গেছেন। শনিবার রাত দুইটা পর্যন্ত তিনি সজাগ ছিলেন। শিশু জুনায়েদ অসুস্থ থাকায় ঘুমাচ্ছিলো না। এ নিয়ে কয়েকবার মোবাইল ফোনে স্বামীর সাথে কথাও হয় তার। দুই ঘণ্টা পর ঘুম ভেঙ্গে দেখতে পান তার সন্তান চুরি হয়ে গেছে।

খবর পেয়ে সকাল থেকে শিশুকে উদ্ধারে অভিযানে নামে তাড়াইল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ। দিনভর অভিযান শেষে বিকেলে উদ্ধার করা হয় শিশুটিকে।

Tags: কিশোরগঞ্জশিশুশিশু চুরি
Previous Post

কুড়িগ্রামে পানিতে ডুবে দু’জনের মৃত্যু

Next Post

স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম বললেন এমপি আনার কন্যা

Next Post
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তরুণ নারী ও একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম বললেন এমপি আনার কন্যা

সরকারি কর্মচারীদের সম্মেলনে জনস্বার্থের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের সেবক হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দিন: সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT