চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 18, মে 2026
in স্বাস্থ্য
A A
আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসক ও স্বজনরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মরত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএস’র চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ।

গতকাল রোববার (১৭ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব জানানো হয়।

একইসাথে এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি আহত চিকিৎসক ডা. নাসির ইসলামের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হৃদরোগে আক্রান্ত একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ওপর এ ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসাসেবা একটি অত্যন্ত মানবিক ও সংবেদনশীল পেশা। আমাদের সীমিত জনবল, অবকাঠামোগত সংকট এবং অতিরিক্ত কর্মচাপের মধ্যেও চিকিৎসকগণ রোগীদের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করছেন। সেই দায়িত্ব পালন অবস্থায় যদি চিকিৎসকগণের ওপর শারীরিকভাবে লাঞ্ছিত ও আক্রান্ত হতে হয়, তা কোনভাবেই কাম্য নয়।

আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে, অতীতেও বহুবার দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হাসপাতাল কখনোই সহিংসতার স্থান হতে পারে না। প্রয়ই এসব ক্ষেত্রে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এক ধরনের দণ্ডমুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিবৃতি আরও উল্লেখ করা হয়, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এরূপ পরিস্থিতি স্বাস্থ্যব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়বে এবং সাধারণ সেবগ্রহীতাগণই ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, শরীয়তপুর সদর হাসপাতালে হার্ট অ্যাটাকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গত ১৫ মে রাতে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

Tags: গভীর উদ্বেগতীব্র নিন্দা
Previous Post

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Next Post

জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

Next Post
শিক্ষার্থীরা জাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ লোগো, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT