চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 05, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের প্রতিবাদ লোগো, চোখের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার ৫ অক্টোবর, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এ বিবৃতি জানান, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, যে সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্তটি প্রত্যাহার করেছে।

গত মঙ্গলবার প্রকাশিত সংশোধিত গেজেটে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগবিধিতে যুক্ত করা সঙ্গীত ও শারীরিক শিক্ষার দুটি পদ বাতিল করা হয়েছে, যা শিক্ষা ব্যবস্থার জন্য এক গভীর পশ্চাৎমুখী ও অগ্রগতি-বিরোধী সিদ্ধান্ত।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের বিবৃতিতে জানান, সঙ্গীত-শিল্প-সংস্কৃতি ও শারীরিক শিক্ষা কোনো বিলাসিতা নয়—বরং একটি শিশুর সুস্বাস্থ্য, মানবিক, নৈতিক ও সৃজনশীল মানসিক বিকাশের খুবই গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। বিশ্বব্যাপী প্রাথমিক শিক্ষা নীতিতে সৃজনশীলতা, শারীরিক দক্ষতা ও মননশীলতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এমনকি তুরস্ক, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশরের মত ইসলামিক আদর্শের দেশগুলোতেও শিশুদের সঙ্গীত শিক্ষার উপর জোর দেয়া হচ্ছে। অথচ আমরা উল্টো পথে হাঁটছি—যেখানে অজ্ঞতা, সংকীর্ণতা ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দাবিকে প্রশ্রয় দিচ্ছি।

বিবৃতিতে আরও জানানো হয়, কোনো ধর্মীয় বা মতাদর্শিক চাপে- যে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, তা সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতা, সাংস্কৃতিক অধিকার ও শিশুর সর্বাঙ্গীন বিকাশের নীতি সরাসরি লঙ্ঘন করে। শিক্ষা নীতির সিদ্ধান্ত বৈজ্ঞানিক, শিক্ষাতত্ত্ব, শিক্ষাকৌশল, শিক্ষাপদ্ধতি ও সামাজিক মানদণ্ডে নির্ধারিত হওয়া উচিত—সংকীর্ণ মত বা সংগঠিত চাপের ভিত্তিতে নয়।

আমরা দাবি জানাই—

• সঙ্গীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক পদ অবিলম্বে পুনর্বহাল করতে হবে।
• শিশুদের শিক্ষা নীতিকে রাজনৈতিক, ধর্মীয় বা গোষ্ঠীগত চাপমুক্ত রাখা নিশ্চিত করতে হবে।
• প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিক, বিজ্ঞানসম্মত ও সৃজনশীল শিক্ষার পথেই এগিয়ে নিতে হবে।
• শিশুরা আমাদের ভবিষ্যৎ—তাদের শিক্ষা সংকীর্ণতা ও অপবিকাশের দিকে নয়, মানবিক-সাংস্কৃতিক ও সৃজনশীল পদ্ধতিতে পরিচালিত করতে হবে।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি বলেন, আমরা বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই এবং দ্রুত পুনর্বিবেচনাপূর্বক পুনর্বহালের জোর দাবি জানাই।

Tags: প্রাথমিক বিদ্যালয়বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের বিবৃতিসঙ্গীত
Previous Post

রেকর্ড গড়েও কিউইদের জেতাতে পারেননি স্যান্টনার

Next Post

জাতীয় দল ছাড়তে চান সালাউদ্দিন, সিদ্ধান্ত নেয়নি বিসিবি

Next Post
সালাউদ্দিন জাতীয় দলের ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দল ছাড়তে চান সালাউদ্দিন, সিদ্ধান্ত নেয়নি বিসিবি

ব্লু সার্কেল সিনেমার পোস্টার, যেখানে প্রধান চরিত্ররা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে শুভ-মন্দিরার ‘নীলচক্র’, জানা গেল মুক্তির তারিখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT