স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘১৫তম ফার্মা উইক ২০২৩’ শুরু হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ৭ দিনব্যাপি জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের প্রাক্তন ডিন ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কোহিনুর বেগম এবং বিভাগের সহযোগী প্রধান মো. কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।
সপ্তাহব্যাপি এই অনুষ্ঠানে থাকছে র্যালি, ইনডোর-আউটডোর গেইমস, কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, পিকনিকসহ নানা ধরনের ইভেন্ট। পুরস্কার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। সপ্তাহ জুড়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিবর্গ, ফার্মাসিস্ট এবং গণ্যমান্য ব্যক্তিত্বরা।









