শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে বড় লুটের রেকর্ড করেছেন আলোচিত-সমালোচিত ব্যবসায়ী এস আলম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এতো পরিকল্পিত ব্যাংক ডাকাতির নজির আর নেই। প্রায় ২ লাখ কোটি টাকা লুট-পাটের ঠিক কতোটা পুনরুদ্ধার হবে তা এখনই বলতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।








