চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 25, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল খেলতে আসছে ভারতে। ৩ অক্টোবর কলকাতায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে সেলেসাও দল। তাদের ইচ্ছে ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলা। আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে থাকা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার হঠাৎ বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে এসেছিল ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি প্রতিনিধি টিম। সেখান থেকে ইতিবাচক বার্তা দেয়ার পর প্রতিনিধি দলটি বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেছে। পরে আলোচনায় আসে বাংলাদেশে একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন জানান, বাংলাদেশে আসা ব্রাজিলের প্রতিনিধি দল একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে।

বক্সিং ফেডারেশনে কোচেস ট্রেনিংয়ের সনদ প্রদান অনুষ্ঠান শেষে মঙ্গলবার এবিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ব্রাজিলের বিপক্ষে খেলা প্রসঙ্গে বলেছেন, ‘প্রথমত, বিষয়টি একদমই প্রাথমিক পর্যায়ে। এটি নিয়ে এখনও বিশদভাবে আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কিনা, সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত কোন পরিষ্কার তথ্য নেই।’

‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যে ভেন্যুগুলো দেখিয়েছে বা তাদের সাথে কী আলোচনা হয়েছে, সেটা হয়তবা আমরা পরবর্তীতে জানতে পারব। কিন্তু আমরা যেটি বিশ্বাস করি, ব্রাজিল যদি আসে এবং বাংলাদেশ সাথে খেলে, এটি আমি মনে করি আমাদের জন্য অনেক বড় অর্জন।’

সঙ্গে প্রতিমন্ত্রী এটিও বলেছেন, ‘আপনারা সবাই জানেন যে, বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের সময় আমাদের ব্রাজিলের সমর্থক বা আর্জেন্টিনার সমর্থকরা যেভাবে উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখে, সেটার হয়তবা কিছুটা আমরা উপলক্ষকে সামনে রেখে আমাদের দর্শক যারা রয়েছেন, তারা হয়তবা একটু আনন্দিত হবে। কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না।’

Tags: আমিনুল হকবাফুফেবাংলাদেশব্রাজিলযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
Previous Post

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

Next Post

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

Next Post
শামা ওবায়েদ speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

স্থানীয়রা চুরির ঘটনা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনায় যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT