চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ২৬ জেলায় ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণ হবে: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 04, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ২৬ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরের শিকারিকান্দা এলাকায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আজ প্রথম ময়মনসিংহে তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ক্রমান্বয়ে উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স স্থাপনের চিন্তা রয়েছে। এ বিষয়ে আমরা আন্ত মন্ত্রণালয়ের সভায় কথা বলব।

তথ্য কমপ্লেক্স নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত বাজেটের মধ্যে গুণগত মান ঠিক রেখে কাজ করবেন। নির্মাণকাজে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি কেউ যদি আমার নাম বা সচিবের নাম করে কোনো দুর্নীতি করেন, তাহলে সে তথ্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে জানাবেন, আমার কাছে জানাবেন। আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান দেওয়া হবে না। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা আছে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করব। গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে। তবে গণমাধ্যমের প্রতি অনুরোধ, কেউ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করবেন না।

বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। এতে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান।

 

Tags: ইয়াসের খান চৌধুরীতথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীনির্মাণভিত্তিপ্রস্তর স্থাপন
Previous Post

শপিং মল বন্ধের প্রভাব সিনেমা হলে, ব্লকবাস্টারের ‘জরুরি বিজ্ঞপ্তি’

Next Post

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

Next Post

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

দোকান-শপিংমল বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT