চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাম রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 12, এপ্রিল 2026
in স্বাস্থ্য
A A

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হামের টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে রবিবার (১২ এপ্রিল) এ কার্যক্রম শুরু হয়। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম প্রতিরোধের বৃহৎ ক্যাম্পেইন পরিচালিত হবে বলেও জানান তিনি।

সেখানে বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, তারেক রহমান নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, ‘জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের সবাইকে নিয়ে যে যার এলাকায় সাংগঠনিক শক্তি নিয়ে এই ক্যাম্পেইন সফল করুন। এই ক্যাম্পেইন রাজনীতিবিদদের জন্য সুযোগ। আপনারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে তথ্য দিন।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গত পরশু প্রধানমন্ত্রীর সাথে আলাপকালে তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা মানুষের জন্য কাজ করছি। বারবার মানুষের কাছে যাওয়ার মাধ্যমে আমাদের কাজের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এই টিকাদান কার্যক্রম আমাদের জন্য জনগণের আরও কাছাকাছি যাওয়ার একটি বড় সুযোগ।”

হামের উচ্চ সংক্রমণ ক্ষমতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সংক্রমণের খবর পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় সরকার এই বিশেষ ক্যাম্পেইন শুরু করতে সক্ষম হয়েছে। যেখানে প্রাদুর্ভাব বেশি দেখা গেছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরা পৌঁছে গেছেন। ইতোমধ্যে ঢাকার পর সব সিটি কর্পোরেশনে এই কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে।

টিকা ক্যাম্পেইনে প্রতিমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম প্রতিরোধের বৃহৎ ক্যাম্পেইন পরিচালিত হবে। তিনি উল্লেখ করেন, “হাম যেমন দ্রুত ছড়ায়, টিকার মাধ্যমে তেমনি একে দ্রুত নির্মূল করা সম্ভব। আমরা যদি অধিকাংশ শিশুকে টিকার আওতায় আনতে পারি, তবে এই প্রাদুর্ভাব এখনই থামানো সম্ভব হবে।”

সুস্থ ও সবল প্রজন্মের বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেকোনো স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছে বলে প্রতিমন্ত্রী তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘ শুধু আপনার বাচ্চা টিকা নিলো কি না তাতেই হাম প্রতিরোধ করা সম্ভব নয়। গোষ্ঠীর সবার মধ্যে রোগ প্রতিরোধ তৈরি করা গেলেই তা প্রতিরোধ করা সম্ভব।’

‘অন্তত ১০০ জনে ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে হবে। যাতে দু-চারজন বাদ গেলেও সংক্রমণের ঝুঁকি না থাকে’ যোগ করেন ড. এম এ মুহিত।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যরা বক্তব্য রাখেন।

Tags: টিকাঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা-১৭স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Previous Post

হজযাত্রীদের বরণ করতে প্রস্তুত সৌদি সরকার

Next Post

ভুট্টাক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

Next Post

ভুট্টাক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

পয়লা বৈশাখে জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT