চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ফিরতে চলা আইপিএলে ফিরছেন না যে তারকারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 15, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাতের ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য প্রস্তুতিপর্ব চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে মাঝপথে স্থগিত হয়েছে আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও গড়াচ্ছে আসর। বন্ধ ও শুরু হওয়ার মাঝে বদলে গেছে অনেক সমীকরণ। সামনে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি এবং নিরাপত্তা কারণে অনেকে ফিরছেন না বাকি অংশে।

১১ জুন মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দেশের হয়ে খেলার আগে অনেকে বিশ্রামে আগ্রহী। অনেকের মাঝে আছে নিরাপত্তা শঙ্কা। যে কারণে অনেকে ফিরছেন না আইপিএলে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার এবারের আসরে ফিরতে রাজি নন। সাউথ আফ্রিকার খেলোয়াড়দের আইপিএল ছাড়তে হবে ২৫মের পরই।

বিদেশি ক্রিকেটারদের এমন অনীহার কারণে বেশি ভুগতে হচ্ছে পাঞ্জাব কিংসকে। মার্কাস স্টয়নিস, জশ ইংলিস, মার্কো জানসেন এবং অ্যারন হার্ডির ফেরা হচ্ছে না। হাভিয়ের বার্টলেট, আজমতউল্লাহ ওমরজাই এবং মিচেল ওয়েনকে কেবল পাচ্ছেন কোচ রিকি পন্টিং।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আসছেন না জশ হ্যাজেলউড, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড এবং লুনগি এনগিদি। এ চারের ব্যস্ত আন্তর্জাতিক সূচি আছে। গুজরাটের হয়ে আসবেন না জশ বাটলার এবং জেরাল্ড কোয়েৎজি। রাবাদা, বাটলার এবং শেরফান রাদারফোর্ডের খেলা হবে কিনা নির্ভর করছে নিজ নিজ বোর্ডের উপর।

সানরাইজার্স হায়দরাবাদের এশান মালিঙ্গা, কামিন্দু মেন্ডিস এবং উইয়ান মুল্ডার ফিরছেন না। ফিরছেন বড় তিন সাইনিং- ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স ও হেইনরিখ ক্লাসেন। চেন্নাইয়ের আসছেন না জেমি ওভারটন, শঙ্কা আছে রাচীন রবীন্দ্রকে নিয়েও।

দুই অজি তারকা ফ্রেজার ম্যাকগার্ক এবং মিচেল স্টার্ককে ছাড়া ফিরতি লিগ শুরু করবে দিল্লি ক্যাপিটালস। কলকাতায় বড় সব নাম ফিরে এলেও অনিশ্চিত মঈন আলী ও স্পেন্সার জনসন। লক্ষ্ণৌর ফিরছেন না এইডেন মার্করাম। সব বিদেশি খেলোয়াড় ফিরছেন কেবল মুম্বাই ইন্ডিয়ান্সের। আর কোনো বিদেশিই আসছেন না রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে।

Tags: আইপিএলকলকাতাজনসনমুম্বাইলিড স্পোর্টস
Previous Post

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান

Next Post

বাহুবলী-মারকোর পরিবেশকের হাত ধরে মধ্যপ্রাচ্যের চার দেশে ‘বরবাদ’

Next Post
বিভিন্ন সিনেমার পোস্টার সহ চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহুবলী-মারকোর পরিবেশকের হাত ধরে মধ্যপ্রাচ্যের চার দেশে ‘বরবাদ’

বেলুচিস্তান ও ভারতের পতাকা হাতে প্রতিবাদকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন বেলুচিস্তানের ঘোষণা বিদ্রোহী নেতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT