আশির দশক—ফ্যাশন, সাজ আর ছবির নান্দনিকতায় যে সময় আজও অনেকের কাছে নস্টালজিয়ার। সেই সময়কে এবার নতুন করে ফিরিয়ে আনছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষও। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজেদের ছবিকে আশির দশকের রেট্রো লুকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকে। নতুন প্রযুক্তিতে পুরোনো সময়ের এই ফিরে দেখা এখন পরিণত হয়েছে বেশ জনপ্রিয় এক ট্রেন্ডে।








