চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলেনস্কিকে ‘পূর্ণ সমর্থন’ দিলেন স্টারমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 02, মার্চ 2025
in আন্তর্জাতিক
A A
জেলেনস্কিকে সমর্থন জানাচ্ছেন স্টারমার, দুই নেতা হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাগবিতণ্ডার পর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সাথে সাক্ষাতকালে তিনি বলেছেন, ‘যুক্তরাজ্যজুড়ে তার প্রতি পূর্ণ সমর্থন’ আছে।

রোববার (২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বলেন, তিনি অত্যন্ত আনন্দিত যে তার দেশের এমন বন্ধু আছে।

যুক্তরাজ্যে পৌঁছানোর আগে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বাগবিতণ্ডার পর তাকে হোয়াইট হাউজ ছাড়তে বলা হয়েছিল।

এসময় জেলেনস্কি এবং স্যার কিয়ের ইউক্রেনে সামরিক সরবরাহের জন্য ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের একটি চুক্তিতে সই করেন। এই অর্থ জব্দ করা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে শোধ হবে।

শনিবারের বৈঠকের পর স্যার কিয়ের স্টারমার ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ’র সাথে কথা বলেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা এবং বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন আয়োজন করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এছাড়া জেলেনস্কি রাজা চার্লস তৃতীয় এর সাথে সাক্ষাত করবেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রধানমন্ত্রী স্টারমার নিজেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতু হিসেবে দেখাতে চেয়েছেন। ট্রাম্প প্রশাসন ইউরোপের নিরাপত্তার বিষয়ে যে কম জড়িত হতে চাইছে, সেই আকাঙ্ক্ষা ইউরোপও গ্রহণ করেছে।

জেলেনস্কির এক দিন আগে কিয়ের স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আন্তরিক পরিবেশেই বৈঠক করেছিলেন।

Tags: পূর্ণ সমর্থন
Previous Post

আবু সাইদ হত্যা: অন্য মামলায় গ্রেপ্তার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Next Post

গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে কূটকৌশল চলছে: সালাহউদ্দিন আহমেদ

Next Post
সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে কূটকৌশল চলছে: সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশের ইফতার বাজারে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার ও সুস্বাদু খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখরোচক নয়, ইফতার হোক স্বাস্থ্যসম্মত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT