চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের জন্য অক্ষয়ের আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
অক্ষয় কুমার ও তার ছেলে একসঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার (১৫ সেপ্টেম্বর) বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ছেলে আরাভের বয়স হলো ২৩ বছর। সেই বিশেষ দিনে গর্বিত বাবা ছেলের জন্য লিখলেন এক আবেগঘন নোট।

সোশ্যাল মিডিয়ায় অক্ষয় একটি সুন্দর ছবি শেয়ার করেন ছেলে আরাভের সঙ্গে। সেখানে তিনি গর্বভরে নিজেকে আরাভের ‘বিশ্বস্ত সহচর’ আখ্যা দেন।

নোটে লিখেন,“শুভ ২৩তম জন্মদিন, আরাভ! যখন আমি তেইশে ছিলাম, তখন শিখছিলাম কীভাবে পর্দায় মানুষকে মারধর করতে হয়… আজ তুমি প্রতিদিন আমাকে হারিয়ে দিচ্ছ। টেকনোলজি, ফ্যাশন, এমনকি ডিনার টেবিলের বিতর্কেও। দেখতে দেখতে তুমি এত বড় হয়ে গেলে, তুমি আমায় আমার নিজের গল্পে গর্বিত ‘বিশ্বস্ত সহচর’ বানিয়ে দিয়েছো। ভালোবাসি তোমায়, বেটা। গত ২৩ বছর আমার জীবনের সেরা সময়, কারণ তুমি আমার সঙ্গে আছো।”

এই আবেগমিশ্রিত বার্তায় বাবা-ছেলের সম্পর্কের উষ্ণতা আর মজার মুহূর্ত একসঙ্গে ধরা দিয়েছে।

ছেলের সঙ্গে অক্ষয়ের ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা আরাভকে বললেন দাদু রাজেশ খান্নার একদম ফটোকপি! কেউ লিখলেন “একদম দাদার মতো হাসি।” কেউ বললেন “বাবা-ছেলের হাসি একেবারে একই রকম।”

আবার অনেকেই অপেক্ষা করছেন, কবে অক্ষয়ের ছেলে বলিউডে আসবেন। একজন লিখলেন, “যেদিন এই ছেলেটা ইন্ডাস্ট্রিতে আসবে, সেদিন নতুন যুগ শুরু হবে।”

খবরে জানা যায়, মাত্র ১৫ বছর বয়সে আরাভ লন্ডনে গিয়ে একা থাকতে শুরু করেন। বর্তমানে তিনি বিদেশে ফ্যাশন ডিজাইন কোর্স করছেন। নিজের কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না ও বাসন মাজা- সবকিছুই তিনি নিজেই করেন। আর এ নিয়েই অক্ষয় ও টুইঙ্কল দু’জনেই ভীষণ গর্বিত।

Tags: অক্ষয়অক্ষয় কুমারঅভিনয়ছেলেফ্যাশনবলিউডসিনেমা
Previous Post

হেফাজতের আমীরের বক্তব্যের নিন্দা জানিয়েছে জামায়াত

Next Post

পিবিআই’র হাজতে আসামির আত্মহত্যা

Next Post
পিবিআই এর লোগো সহ পুলিশ তদন্ত ব্যুরো ছবি, ব্যাকগ্রাউন্ডে স্কুল ছাত্রছাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

পিবিআই'র হাজতে আসামির আত্মহত্যা

বাংলাদেশের ক্রিকেটার বোলার মাঠে বল ছুঁড়ে ফেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ম্যাচের আগে ছিটকে গেলেন আফগান পেসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT