চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪টি হল নিয়ে স্টার সিনেপ্লেক্স এবার উত্তরায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 08, নভেম্বর 2023
in বিনোদন
A A
উত্তরায় চ্যানেল আই অনলাইন নতুন হলের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল মাসেই ১৯ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে আগামী বছরের মধ্যে হলসংখ্যা ৪০টি হবে বলে ঘোষণা দিয়েছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। এরইমধ্যে তার বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় শাখা চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন। যার মধ্যে প্রথমেই সুখবর এলো উত্তরাবাসীর জন্য।

শিগগিরই উত্তরায় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। ৭ নভেম্বর স্টার সিনেপ্লেক্স এবং ইউনাইটেড গ্রুপের সঙ্গে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এবং মইনুদ্দিন হাসান রশিদ, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ইউনাইটেড গ্রুপ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার জানান, এয়ারপোর্ট সংলগ্ন উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলে নির্মিত হবে এই শাখা। চারটি হল থাকবে এই মাল্টিপ্লেক্সে। বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হবে বলে জানান তিনি।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর ১ নম্বর, ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহিতে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। দর্শকদের সুবিধার্থে ঢাকার বিভিন্ন এলাকায় নতুন নতুন শাখা চালু করা হচ্ছে বলেও এসময় জানানো হয়।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম আমরা। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের রাজধানী ঢাকায় প্রচুর দর্শক রয়েছেন। যানজটসহ নানা কারণে দুর দূরান্তের দর্শকরা ভোগান্তিতে পড়ছেন। উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরায় বড় পরিসরে নতুন শাখা স্থাপনের উদ্যোগ নিয়েছি আমরা। আশা করি আগামী বছর মাঝামাঝি সময়ে এই শাখা চালু করতে পারবো আমরা।’

Tags: উত্তরালিড বিনোদনসিনেমাসিনেমা হলস্টার সিনেপ্লেক্স
Previous Post

আমেরিকায় মৌসুমীর জমকালো জন্মদিন

Next Post

আমি মনে করি বিএনপি’র নির্বাচনে যাওয়া উচিত: হাফিজ উদ্দিন আহমেদ

Next Post
হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির নির্বাচনে যাওয়ার পক্ষে মত প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি মনে করি বিএনপি'র নির্বাচনে যাওয়া উচিত: হাফিজ উদ্দিন আহমেদ

বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT