চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্স: নির্ভরতার দেড় যুগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 08, অক্টোবর 2022
in বিনোদন
A A
জনপ্রিয় সিনেমা হলের প্রবেশদ্বার, দর্শকদের ভিড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এখন নির্ভরতার নাম স্টার সিনেপ্লেক্স।

বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং সামরিক জাদুঘরে এর শাখা রয়েছে।

শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। চট্টগ্রাম এবং বগুড়ায় নির্মিত হতে যাচ্ছে নতুন শাখা। ঢাকার উত্তরা, কুমিল্লাসহ দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।

১৮ বছর পূর্তি উপলক্ষ্যে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,‘দর্শকদের প্রত্যাশা পূরণে আমরা বরাবরই সচেষ্ট। পথচলার শুরু থেকে দর্শকরা আমাদের যে ভালোবাসা দিয়ে আসছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। দর্শকরা সঙ্গে আছেন বলেই আমরা আজ এ পর্যায়ে আসতে পেরেছি।’

৮ অক্টোবর পথচলার ১৮ বছর পূর্তি উপলক্ষে এদিন সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ ছাড়া থাকছে কেক কাটা ও রেড কার্পেট ফটোসেশন।

সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, করপোরেট ব্যক্তিত্ব, সাংবাদিক, চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের তারকারা এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

আরো থাকছে হলিউডের সাম্প্রতিক আলোচিত ছবি ‘দ্য উইম্যান কিং’ এর প্রিমিয়ার শো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরেকটি বিশেষ আনুষ্ঠানিকতা থাকছে এদিন। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেইজের পাঁচ লাখ লাইক পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত বিশেষ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

গত সেপ্টেম্বর মাসে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেইজে ঘোষণা দেয়া হয়, স্টার সিনেপ্লেক্সের সঙ্গে নিজের সুন্দর স্মৃতি, মজার গল্প কিংবা নস্টালজিক কোন ছবি শেয়ার করে জিতে নেয়া যাবে পুরো এক বছর স্টার সিনেপ্লেক্সে সিনেমার প্রিমিয়ার শোয়ের আমন্ত্রণসহ আকর্ষণীয় আরও অনেক পুরস্কার। এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন মারজুকা আহমেদ চৌধুরী। তিনি পাবেন এক বছর স্টার সিনেপ্লেক্সে সিনেমার প্রিমিয়ার শোয়ের আমন্ত্রণ। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাঁচ জন পাবেন মুভি ভাউচার এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাঁচজন পাবেন স্টার সিনেপ্লেক্সের টি শার্ট।

Tags: বলিউডমেসবাহ উদ্দিনলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সহলিউড
Previous Post

চার বছর পর ভারতের মুখোমুখি বাংলাদেশ

Next Post

রাশিয়া-ক্রিমিয়ার সংযোগকারী সড়ক ও রেল সেতুতে আগুন

Next Post
রাশিয়া-ক্রিমিয়ার সংযোগকারী সড়ক ও রেল সেতুতে আগুন লাগছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ক্রিমিয়ার সংযোগকারী সড়ক ও রেল সেতুতে আগুন

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ২৬ জন আটক, মানবাধিকার ও নিরাপত্তা বিষয়ক প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ২৬ জন আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT