চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সের ১৭ বছর: জেমস বন্ড এবং নতুন মাল্টিপ্লেক্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 06, অক্টোবর 2021
in বিনোদন
A A
জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগ, সিনেমার পোস্টার, সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সূত্র: ইন্টারনেট

বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’। গেল সপ্তাহে যুক্তরাজ্যে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড অর্জন করছে সিনেমাটি।

শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ডেনিয়েল ক্রেগ অভিনীত সিনেমাটি। এদিন থেকে ঢাকার দর্শকরাও বড় পর্দায় দেখতে পারবেন বহুল প্রতীক্ষিত জেমস বন্ড সিরিজের সিনেমাটি!

তবে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স এর ১৭ বছর পূর্তি উপলক্ষে ‘নো টাইম টু ডাই’ সিনেমাটি সাধারণ দর্শকের একদিন আগেই দেখতে পারবেন আমন্ত্রিত অতিথিরা।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ৮ অক্টোবর পথচলার ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, এ আয়োজনে থাকছে স্টার সিনেপ্লেক্স মিরপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন এবং জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’-এর প্রিমিয়ার শো এ ছাড়া থাকছে কেক কাটা ও রেড কার্পেট ফটোসেশন।

সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, করপোরেট ব্যক্তিত্ব, সাংবাদিক, চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের তারকারা এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা।

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি। নানামুখী সংকটের কারণে যখন দর্শক হলবিমুখ হয়ে পড়েছিলো তখন স্টার সিনেপ্লেক্সের যাত্রা নতুন আশার আলো সঞ্চার করে। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার দিন ফিরে আসে আবার। একটা সময় হলিউডের ছবি বড় পর্দায় দেখার সুযোগ ছিলো না বাংলাদেশের দর্শকদের। সেই আক্ষেপ ঘোচায় স্টার সিনেপ্লেক্স।

সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে স্টার সিনেপ্লেক্স। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ারে দু’টি শাখা রয়েছে। সম্প্রতি মিরপুরে চালু হয়েছে চতুর্থ শাখা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স।

বগুড়ার সাতমাথা মোড়ে পুলিশ প্লাজায় নির্মিত হতে যাচ্ছে নতুন শাখা। গত ৩ অক্টোবর রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্স এবং পুলিশ কল্যাণ ট্রাস্টের মধ্যে এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। আগামীতে ঢাকার উত্তরাসহ ধারাবাহিকভাবে দেশব্যাপী অনেকগুলো হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
দেশের সিনেমাপ্রেমী মানুষদের জন্য বিশ্বমানের আধুনিক সিনেমা হল উপহার দেয়ার পাশাপাশি চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে স্টার সিনেপ্লেক্স নানামুখী প্রয়াস সকলের নজর কেড়েছে। দেশীয় চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতায় এই মাল্টিপ্লেক্স সিনেমা হল কর্তৃপক্ষ বরাবরই সচেষ্ট। তাই চলচ্চিত্র নির্মাণেও যুক্ত হয়েছেন তারা। গতানুগতিকতার বাইরে গিয়ে ভিন্নধর্মী সিনেমা নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পায় স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। প্রথম ছবিতেই চমক সৃষ্টি করেছে স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা চলচ্চিত্রসহ ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছে ‘ন ডরাই’।

১৭ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে দর্শকদের ভালোবাসায়। দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। পথচলার শুরু থেকে দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি আমরা। দিনে দিনে এর পরিধি আরো বাড়বে। শুধু বিদেশী ছবির উপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভিড় লেগে থাকুক’।

Tags: জেমস বন্ডডেনিয়েল ক্রেগনো টাইম টু ডাইলিড বিনোদনসিনেপ্লেক্সস্টার সিনেপ্লেক্স
Previous Post

কর আহরণে স্বচ্ছতা ও করদাতাবান্ধব অটোমেশনে গুরুত্ব

Next Post

বিরল প্রজাতির ৫৪টি কচ্ছপসহ পিতা-পুত্র আটক

Next Post
কচ্ছপসহ পিতা-পুত্র আটক, আটককৃতরা বাসে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল প্রজাতির ৫৪টি কচ্ছপসহ পিতা-পুত্র আটক

ওয়াসিম আকরাম পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেননি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে পাকিস্তানের কোচ হতে চান না ওয়াসিম আকরাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT