স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এর ইংরেজি বিভাগের আয়োজনে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি ‘ইন্টিগ্রিটিং ইন্টারডিসিপ্রিলিমিনারিটি ইন টু ইংলিশ স্টাডিজ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয় এবং ১৩টি অধিবেশনে গবেষণাভিত্তিক আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
কনফারেন্সের প্রধান অতিথি জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির সহকারী ডিন প্রফেসর ড. তানিয়া হোসেন, তার বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা সভাপতিত্ব করেন এবং সেশন পরিচালনা করেন।
সম্মেলনটি উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফেরোজ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন, ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান, সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড. সায়মা আরজু, বিভাগের অন্যান্য শিক্ষকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









