চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

সেন্টমার্টিন পরিস্থিতি দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি: মির্জা ফখরুল

সামসুজ্জোহা by সামসুজ্জোহা
4:41 অপরাহ্ন 16, জুন 2024
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
মির্জা ফখরুলসহ নেতারা সরকারের পদত্যাগের দাবিতে প্রতিবাদে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে যেভা‌বে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর প্রচণ্ড রকমের হুমকি।

তিনি বলেন, বিদেশের ওপর নির্ভর করে সরকার ক্ষমতায় টিকে আছে। যে কারণে তারা মিয়ানমার সম্প‌র্কে একটা কথা পর্যন্ত বলতে সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, মারাও গেছে লোক। অথচ এ নি‌য়ে সরকার কোন কথা বলে না। এটার আমরা তীব্রভাবে নিন্দা জানাই । আমরা মনে করি এই ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত।

আজ ১৬ জুন রোববার দুপু‌রে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব একথা বলেন।

তিনি জানান, শুধু যে গোলাগুলি হচ্ছে তা নয়, এমন‌কি সেন্টমার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যা‌চ্ছে মিয়ানমারের বড় বড় যুদ্ধ জাহাজ। দুর্ভাগ্যের কথা হচ্ছে বর্তমানে অনির্বাচিত সরকার, দখলদারি সরকার যারা জোর করে ক্ষমতায় বসে আছে এদের কাছে দে‌শের সার্বভৌমত্ব কোনভাবে প্রভাব বিস্তার করছে না।

বিএনপি মহাসচিব বলেন, একটা ভিন্ন দেশ থেকে আসা গুলির কারণে আমার আন্তর্জাতিক স্বীকৃত সমুদ্রসীমানার যে পথ ওই পথে আমরা যাতায়াত করতে পারছি না। সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জা‌তিক সম্প্রদা‌য়ের কা‌ছে তু‌লে ধর‌তে পা‌রে‌নি। আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত হানছে, তারা (সরকার) বলছে আমরা দেখছি।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের প্রতি আমাদের আস্থাটা কী করে থাকবে? এই দেশের জনগণ সরকা‌রের কা‌ছে আশা করে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, স্বাধীনতা রক্ষা করবে, সেখানে মিয়ানমার ইস‌্যু‌তে কোনরকম কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা মনে করি, এই সরকার দুর্বল একটি সরকার, যা‌দের উপর জনগণের ম্যান্ডেট নাই, এটা একটা নতজানু সরকার।

 

মির্জা ফখরুল ব‌লেন, এবার ঈদ সাধারণ মানুষের জন্য অত্যন্ত খারাপ ভাবে এ‌সে‌ছে। মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সেটা লক্ষ্য করা যাচ্ছে কোরবানির পশুর হাটগু‌লো‌তে গে‌লে। সেখা‌নে মানুষ পশু কিন‌তে পার‌ছে না। হাটবাজারে গিয়ে দেখা যাচ্ছে যেসব জিনিসের দাম অনেক কম ছিল, সেগুলোর দামও এখন আকাশচুম্বী। ঢাকাতে দেখা যায় পশুর হা‌টে কোন লোক নেই।

তিনি বলেন, এটার কারণ একটাই তা হ‌চ্ছে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হচ্ছে। এই সরকার দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থায় নিয়ে এসেছে। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা বলেছেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ও নাজুক।

সাবেক পুলিশের প্রধান বেনজীর ও সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে তারা টিকে থাকতে পারবেন, আলটিমেটলি টিকে থাকা যায় না। আজিজ এবং বেনজির তার একটি প্রমাণ।

তিনি বলেন, লুট করলে চুরি করলে অন্ধের মত অজনপ্রিয় ম্যান্ডেটবিহীন সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা যায় না। দেখেন ওই সরকারই তাদেরকে আজ বলির পাঠা বানিয়েছে। আজকে পত্রিকায় দেখলাম ঢাকার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিশাল ফিরিস্তি বের হয়েছে। এক এক করে সব থলের বিড়াল বেরিয়ে আসছে।

মির্জা ফখরুল ব‌লেন, আমরা বহুদিন থেকে বলে আসছি এই সরকার রাষ্ট্রযন্ত্র‌কে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে তাদেরকে সব চুরির সুযোগ ক‌রে দিচ্ছে। সেই সুযোগে এ ঘটনাগুলো ঘটছে। এখন সরকার তা‌দের নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের উচিত এই মুহূর্তে পদত্যাগ করা। কারণ তারা রাষ্ট্র পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থ। আওয়ামী লীগ আজ দেশটাকে লুটপাট করে পুরোপুরি শেষ করে দিয়েছে।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি আব্দুল হা‌মিদ ও এড‌ভো‌কেট আব্দুল হা‌লিমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: মির্জা ফখরুলসেন্টমার্টিন
Previous Post

ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহ

Next Post

দৌড়ে ১২ দিনে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় নাটালি

Next Post
নাটালি দৌড়ে মালয়েশিয়ায় পৌঁছানোর সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দৌড়ে ১২ দিনে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় নাটালি

নেদারল্যান্ডস ক্রিকেটাররা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে ‘জাদুকরী’ কিছুর অপেক্ষায় নেদারল্যান্ডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT