চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 15, জুন 2026
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এসএসসির ফলের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজের খেলার মাঠে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস বা নকলের কোনো ঘটনা ঘটেনি। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার ফল প্রস্তুত করা হচ্ছে এবং আগামী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।

শিক্ষাক্ষেত্রে সেশনজট কমিয়ে আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে যে সময়ের ব্যবধান রয়েছে, তা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মূল্যবান সময় অপচয় কমবে এবং তারা দ্রুত পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবে।

ড. এহছানুল হক মিলন বলেন, সরকারের লক্ষ্য হলো ২০২৮ সালের মধ্যে এমন একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা, যাতে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করার পর দ্রুত কলেজে এবং কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় অপেক্ষা ও বিলম্ব কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কারিগরি শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি জানান, দেশে কারিগরি শিক্ষার সম্প্রসারণে ইতিমধ্যে পাঁচটি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাকি প্রকল্পগুলোর কাজও আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

Tags: এসএসসিশিক্ষামন্ত্রী
Previous Post

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

Next Post

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

Next Post
বিমান দুর্ঘটনার স্থান, ধ্বংসাবশেষ ও উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

কৃষিমন্ত্রী পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT