চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবে বরাতে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী নিহত

হাকিম বাবুল by হাকিম বাবুল
3:59 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
নিহত এসএসসি পরীক্ষার্থী কিশোর গ্যাং হামলার শিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর জেলার শ্রীবরদীতে শবেবরাতের রাতে কিশোরদের হামলায় একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ কিশোরকে আটক করা হয়েছে।

আজ (২৬ ফেব্রুয়ারি) সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব নামের ১৬ বছর বয়সী ওই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।

জানা যায়, গতকাল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার দহেরপাড় এলাকায় শবেবরাতের রাতে ওয়াজ শোনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ কিশোরদের হামলা ও দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে বিপ্লব গুরুতর আহত হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ কিশোরকে আটক করেছে। আটকরা হলো- আরিফ, মোখলেস, মনির ও ডিপটি।

ওয়াজ শুনতে গেলে পার্শ্ববর্তী চরশিমুলচুড়া এলাকার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা আরিফ হোসেন ও তার সঙ্গীদের সঙ্গে বিপ্লবের কথাকাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে নানার বাড়ি ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা বিপ্লবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকালে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। তার স্বজনদের অভিযোগ, চরশিমুলচুড়া এলাকায় একটি কিশোর গ্যাং গঠন করে অভিযুক্তরা সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। তারা এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহেরপাড় এলাকায় নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখাপড়া করে আসছিল এবং এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

Tags: এসএসসিএসএসসি পরীক্ষার্থীশবেবরাত
Previous Post

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে নিজেদেরই উদ্যোগী হতে হবে

Next Post

মূল খেলোয়াড়দের জায়গা পূরণ সহজ ছিল না: রোহিত

Next Post
ভারতীয় ক্রিকেটাররা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল খেলোয়াড়দের জায়গা পূরণ সহজ ছিল না: রোহিত

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামকে উড়িয়ে সেমিফাইনালে বরিশাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT