চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁপাইনবাবগঞ্জ শাখার ঈদ পুনর্মিলনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 11, জুন 2025
in শিক্ষা
A A
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ব্যাচ-১৯৮৬ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ৯ জুন চাঁপাইনবাবগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ব্যাচ ১৯৮৬ এর দুই শতাধিক বন্ধুদের নিয়ে মিলন মেলায় আয়োজন ছিল সকালের নাস্তার পাশাপাশি সবার জন্য উন্মুক্ত চা, গরম জিলাপি যা বন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জেলা সভাপতি মো. মারুফ উল আলমের সভাপতিত্বে শুরু হয় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বন্ধুদের পরিচয় পর্ব ও সংক্ষিপ্ত আলোচনা। ইতিপূর্বে মৃত বন্ধুদের জন্য ১ মিনিট নিরবতাসহ দোয়া করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি ও জেলার সুপরিচিত মুখ মো. সামিউল হক লিটন, এসএসসি ব্যাচ ৮৬ এর জেলা সেক্রেটারি মো. করিমুল ইসলাম আয় ব্যয়ের হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন। এডভোকেট আখতারুল এর মাধ্যমে উপস্থাপন করা হয় জেলা পরিচালনা কমিটির খসড়া গঠনতন্ত্র। এ গঠনতন্ত্রের পক্ষে-বিপক্ষে উপস্থিত বন্ধুদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের থিম সংগীত বন্ধুদের কণ্ঠ মিলিয়ে পরিবেশিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বন্ধুদের উপচে পড়া আনন্দে ক্লাব চত্বর নাচে গানে মুখরিত হয়ে ওঠে।

এ বর্ণাঢ্য  শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এসএসসি ব্যাচ ১৯৮৬ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি, সেক্রেটারিসহ পাঁচ উপজেলার সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা পরিষদের শামিউল হক লিটন, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. আজিজুর রহমান আলম, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, ঢাকা থেকে আসা এডমিন প্যানেল সদস্য আতাউল্লাহ রুনু, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, মডারেটর মো. গোলাম জাকারিয়া প্রমুখ।

দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর ২টা তিরিশ মিনিটে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাঝে মাঝে আলাপচারিতা। শেষে লটারির ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ সেই ২০২০ সাল থেকে কাজী মোহাম্মদ আশরাফুল হক ফাউন্ডার এডমিন এর নেতৃত্বে সারা বাংলাদেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই আয়োজন। ফাউন্ডার এডমিন এক বার্তায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল বন্ধুদের ঈদের শুভেচ্ছা ও এই আয়োজনকে অভিনন্দন জানান।

Tags: ঈদ পুনর্মিলনীএসএসসি ব্যাচ ১৯৮৬
Previous Post

গৌরী খানের ছোট পদক্ষেপ, বড় বার্তা!

Next Post

দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যসহ ৫ দেশের নিষেধাজ্ঞা

Next Post
দুই ইসরায়েলি মন্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যসহ ৫ দেশের নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টা চাথাম হাউসের আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের একমাত্র লক্ষ্য: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT