নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হবে ২০২৬ সালের জানুয়ারিতে। দশম শ্রেণির সিলেবাসে এই পরীক্ষা হবে। বিষয় বিবেচনায় সর্বোচ্চ ৫ ঘণ্টায় হবে পরীক্ষা। ফল মূল্যায়ন করা হবে ৭টি ধাপে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী সারা দেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে স্কুলভিত্তিক নয় প্রশ্ন হবে কেন্দ্রীয়ভাবে।








