চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে যে বার্তা দিল ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
ডিএমপি কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের যেকোনো অসুবিধা মোকাবিলা করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক বিভাগের আয়োজিত ‘এসএসসি পরীক্ষা-২০২৪ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে, যা চলবে ১২ মার্চ পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মুনিবুর রহমান বলেন, এসএসসি-দাখিল-ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয়েছে। বছর শেষে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে উল্লেখযোগ্য ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে থাকে। এসএসসি পরীক্ষা আমাদের জন্য একটা উল্লেখযোগ্য ইভেন্ট। এ পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন তাদের আমরা সহযোগিতা করার চেষ্টা করে থাকি। এ উপলক্ষে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের যেকোনো অসুবিধা মোকাবিলা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জোন কর্তৃক আলাদা আলাদা কুইক রেসপন্স টিম গঠন করা হবে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করে সহায়তার আহ্বান জানানো যাবে। এক্ষেত্রে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো।

শিক্ষার্থীদের উদ্দেশে মুনিবুর রহমান বলেন, পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম সঙ্গে নিন। পরীক্ষা শুরুর আগের দিন কেন্দ্রের অবস্থানটি ভালো করে জেনে নিন এবং আপনার বাসা থেকে কোন রুটে যেতে হবে তার পরিষ্কার ধারণা নিন।

পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের সড়ক-মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্যও অনুরোধ জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পরীক্ষা শুরুর আগে এমনভাবে বের হতে হবে যেন ন্যূনতম ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়। যেসব সড়ক পারাপারে রেলক্রসিং আছে তা বিবেচনা করে বাসা থেকে সময় বিবেচনা করে রওনা দেওয়া জরুরি। আপনার বাসার বা পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে যদি কোনো খোঁড়াখুঁড়ি/মেরামত কাজ চলে তবে তা বিবেচনায় নিয়ে সময় মতো রওনা দিতে হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সাবধানতা অবলম্বন করে যানবাহনে চলাচলের অনুরোধও জানান তিনি।

মুনিবুর রহমান বলেন, কোনো অবস্থাতেই গণপরিবহনে ঝুলে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া করবেন না। যেসব পরীক্ষার্থী মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে গমন করবেন তারা অবশ্যই নিরাপত্তাজনিত কারণে হেলমেট পরিধান করবেন। পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীরা যানজট বা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে, প্রয়োজনে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন এবং পুলিশের সহায়তা নিন। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং থাকলে ব্যবহার করুন।

এ সময় পরীক্ষা কেন্দ্রের আশপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক/পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন পরীক্ষা কেন্দ্র থেকে দূরবর্তী নিরাপদ স্থানে পার্কিং করার জন্য অনুরোধ জানান তিনি।

মুনিবুর রহমান বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে অন্যান্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রের সম্মুখে প্রধান গেটে ও রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো। পরীক্ষা কেন্দ্রের সামনে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে হবে।

Tags: কুইক রেসপন্স টিমডিএমপি ট্রাফিক বিভাগ
Previous Post

দুই উপন্যাস নিয়ে বইমেলায় প্রবাসী লেখক সেতু

Next Post

ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার গায়কোয়াড়ের মৃত্যু

Next Post
প্রবীণতম টেস্ট ক্রিকেটার গায়কোয়াড়ের ছবি, ক্রিকেট ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার গায়কোয়াড়ের মৃত্যু

শাকিব খান ও অপু বিশ্বাস চ্যানেল আই অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে শাকিব-অপুর ‘সম্রাট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT