চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পুরস্কার পেয়ে আবেগে ভাসলেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 02, আগস্ট 2025
in বিনোদন
A A
শাহরুখ খান জাতীয় পুরস্কার পেয়ে আবেগে ভাসলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো। অবশেষে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছরের ক্যারিয়ারে এই কিংবদন্তী প্রথমবারের মতো ‘সেরা অভিনেতা’ হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন।

‘স্বদেশ’ ছবির পরেও যে পুরস্কার অধরা থেকে গিয়েছিল, সেই জাতীয় পুরস্কার শাহরুখের কাছে ধরা দিল ‘জওয়ান’ ছবির মাধ্যমে। পুরস্কার পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন শাহরুখ খান।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি। জুরি, তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে আমার ধন্যবাদ।’ কিং খান আরও বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যা চিরকাল আমার মনে থেকে যাবে। যারা আমাকেই সম্মানের যোগ্য বলে মনে করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজু স্যার, অ্যাটলি স্যার আমাকে এই ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য।’

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। তারপর থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো অসংখ্য জনপ্রিয় ও সমালোচকদের প্রশংসিত সিনেমায় অভিনয় করলেও, এতদিন জাতীয় পুরস্কার তার ভাগ্যে জুটেনি!

স্বদেশ (২০০৪)-এ নাসা ইঞ্জিনিয়ার মোহন ভাগবতের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল, যেখানে তিনি নিজের দেশের সঙ্গে পুনরায় সংযোগ খুঁজে পান। অনেকে মনে করেছিলেন, এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন শাহরুখ! সিনেমাটি তখন প্রশংসিত হলেও সে বছর ‘হাম তুম’ এর জন্য ‘সেরা অভিনেতা’র পুরস্কারটি পান সাইফ আলী খান।

এরপর সম্ভাবনা তৈরী তয় ‘চাক দে! ইন্ডিয়া’ (২০০৭)-এর জন্য! খেলোয়াড়দের ত্যাগ ও লড়াইয়ের গল্পে, এক বিতর্কিত হকি কোচ হিসেবে শাহরুখের সংযত ও তীব্র অভিব্যক্তির অভিনয় সবার মনে দাগ কাটে। কিন্তু সেবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার থাকে অধরা! ওই বছরে সিনেমাটি ‘সেরা জনপ্রিয় চলচ্চিত্র’ বিভাগে পুরস্কার পেলেও, ‘ধুম ২’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান হৃতিক রোশন।

এর তিন বছর পর ‘মাই নেম ইজ খান’ (২০১০)-এর জন্য আরো একবার শাহরুখের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরী হয়। বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্র রিজওয়ান খানের ভূমিকায় অভিনয় করেন, যিনি ৯/১১-পরবর্তী আমেরিকায় নিজের জায়গা খুঁজে ফেরেন। এই সিনেমায় তার সংবেদনশীল অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়, তবে সে বছর ‘পা’ এর জন্য জাতীয় পুরস্কার পান অমিতাভ বচ্চন।

অবশেষে শাহরুখের হাতে উঠছে প্রাপ্য সম্মান! ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির আফসোস ঘুচতে যাচ্ছে! – দ্য উইক 

Tags: 'জওয়ান'জাতীয় চলচ্চিত্র পুরস্কারবলিউড বাদশাশাহরুখ খানসেরা অভিনেতা
Previous Post

ভারতে এসে কী করবেন মেসি?

Next Post

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

Next Post
নির্বাচনী প্রচারনায় এনসিপির লোগো ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

আধুনিক পোশাক পরা নারী চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT